Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা নাটকীয় ম্যাচে ভারতকে হোয়াইটওয়াশ করে দ. আফ্রিকার রেকর্ড
খেলাধুলা স্লাইডার

নাটকীয় ম্যাচে ভারতকে হোয়াইটওয়াশ করে দ. আফ্রিকার রেকর্ড

By Sibbir OsmanJanuary 24, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাত্তাই পেল না ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ওয়ানডেতেও হেরেছে ভারত। রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারিয়ে রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করল প্রোটিয়ারা। এর আগে টেস্ট সিরিজও হারে ভারত।

এই সিরিজ জয়ে পাকিস্তানের সঙ্গে বিশ্বরেকর্ডে ভাগ বসাল দক্ষিণ আফ্রিকা। এতদিন কমপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে সবচেয়ে বেশি ২০বার ধবলধোলাই করার বিশ্ব রেকর্ডের মালিক ছিল পাকিস্তান।

রোববার নিউল্যান্ডসের কেপটাউনে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতেই স্বাগতিক দলকে চাপের মধ্যে রাখতে সক্ষম হয় লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দলটি।
নাটকীয় ম্যাচে ভারতকে হোয়াইটওয়াশ করে দ. আফ্রিকার রেকর্ড

Advertisement

কিন্তু কুইন্টন ডি ককের দায়িত্বশীল ব্যাটিংয়ে খেলায় ফেরা দক্ষিণ আফ্রিকা এক বল হাতে রেখে অলআউট হওয়ার আগে তুলে নেয় ২৮৭ রান। ১২৪ রান করেন ডি কক। ৫২ ও ৩৯ রান করেন রিশি ভেন দার ডুসেন ও ডেভিড মিলার।

২৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮ রানে অধিনায়ক লোকেশ রাহুলের উইকেট হারানো ভারতকে খেলায় ফেরান শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে ৯৮ রানের জুটি গড়েন তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত।

২১০ রানে লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, বিরাট কোহলি, স্রেয়াশ আইয়ার, সুরাইকুমার যাদবদের মতো স্বীকৃত ব্যাটসম্যানদের উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ভারত।

তবে শেষ দিকে দিপক চাহারের ব্যাটিং তাণ্ডবে জয়ের দুয়ারে চলে যায় ভারত। জয়ের জন্য শেষ দিকে ১৮ বলে প্রয়োজন ছিল মাত্র ১০ রান।

৪৮তম ওভারে বোলিংয়ে এসেই ব্যাটিং তান্ডব চালিয়ে যাওয়া দিপক চাহারকে আউট করেন লুঙ্গি এনগিডি। ৩৪ বলে ৫টি চার ও দুই ছক্কায় ৫৪ রান করে ফেরেন দিপক চাহার।

শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল মাত্র ৬ রান। আর প্রোটিয়াদের প্রয়োজন ছিল মাত্র এক উইকেট। শেষ ওভারের বোলিংয়ে এসে যুজবেন্দ্র চাহালকে আউট করে দক্ষিণ আফ্রিকাকে ৪ রানের জয় উপহার দেন ডুয়াইন পিটোরিয়াস।

সবাইকে টেক্কা দিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার পাকিস্তানের রিজওয়ান

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ৪৯.৫ ওভারে ২৮৭/১০ রান (ডি কক ১২৪, ডুসেন ৫২, মিলার ৩৯, ডুয়াইন পিটোরিয়াস ২০, এইডেন মার্কওরাম ১৫; প্রসিদ্ধ ৩/৫৯)।

ভারত: ৪৯.২ ওভারে ২৮৩/১০ রান (বিরাট কোহলি ৬৫, শিখর ধাওয়ান ৬১, দিপক চাহার ৫৪, সুরাইয়া কুমার যাদব ৩৯, স্রেয়াশ আইয়ার ২৬; লুঙ্গি এনগিডি ৩/৫৮, আন্দিল ৩/৪০, ডুয়াইন পিটোরিয়াস ২/৫৪)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৪ রানে জয়ী।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩-০ ব্যবধানে জয়ী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

July 6, 2026
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

July 6, 2026
রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

July 6, 2026

Latest News

উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মিশরের বাঁশি

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

আর্জেন্টিনা-মিশর ম্যাচে

আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে

রোনালদোর বান্ধবী

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

Vini

পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিউস

আনচেলত্তি

এখানেই শেষ নয়, ব্রাজিলের জন্য ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

WorldCup

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa