
আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সালাহ উদ্দিন আল-ওয়াদুদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সময়মত টিকা দানের ব্যবস্থা, হাসপাতালে চিকিৎসা সেবার পরিধি বাড়ানোসহ জেলা পর্যায়ে পর্যাপ্ত খাবার ও অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। সরকার বিভিন্ন পেশাজীবীদের মাঝে অনুদানও প্রদান করছে। যে কোন জনগোষ্ঠীর খাদ্য ও চিকিৎসা সেবার প্রয়োজন হলে সরকারের প্রতিনিধি হিসেবে জনপ্রতিনিধি এবং প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বক্তারা।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সালাহ উদ্দিন আল-ওয়াদুদ জানান, প্রদত্ত ত্রাণের প্যাকেটে আছে ১০ কেজি করে চাল, এক কেজি করে ডাল, লবন ও পেঁয়াজ এবং এক লিটার সয়াবিন তেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



