টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের সাপোর্ট স্টাফসহ ক্রিকেটাররা দেশে ফিরেছেন সপ্তাহখানেক আগে। দেশে ফিরে সবাই নিজ নিজ বাসায় অবস্থান করছিলেন। সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশ দলের লজিস্টিক্স ম্যানেজারের দায়িত্ব পালন করেন নাফিস ইকবাল। তিনি হঠাৎ স্ট্রোক করে হাসপাতালে ভর্তি। অসুস্থতার পর তাকে চট্টগ্রাম থেকে এয়ার এম্বুলেন্সে করে গতকাল (শুক্রবার) বিকেলে ঢাকায় নিয়ে আসা হয়।

নাফিস ইকবালের

Advertisement

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গতকাল রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী নাফিসের সর্বশেষ অবস্থা জানিয়েছেন। তিনি বলেন, ‘নাফিস ইকবাল আজ সকালে অনেক মাথাব্যথা এবং দুর্বলতা নিয়ে চট্টগ্রামের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি হয়। সেখানে প্রাথমিক স্ক্যান করানোর পর আমরা জানতে পারি মস্তিষ্কে রক্তক্ষরণ জাতীয় এক ধরনের ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিকভাবে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার ব্যবস্থা করি। বিকেলে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সে ভর্তি হয়।’

তিনি আরও বলেন, ‘নাফিস সেরিব্রেল ভেনাস কম্পোসিস নামের এক সমস্যায় ভুগছে। অর্থাৎ রক্তজমাট বেধেছে তার মস্তিষ্কের ভেনাস অংশে। তবে এখন স্থিতিশীল রয়েছে। যে প্যারামিটারগুলো দেখা হয়, সেগুলো সব ভালো আছে। এখানকার ডাক্তাররা আশা করছে কনজার্ভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। এই মুহূর্তে তাকে এখানেই ভর্তি রাখা হয়েছে। আরও কিছুদিন এখানে রাখা হবে। কনজার্ভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে চিকিৎসা চালানো হবে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এটা যদি আরও খারাপের দিকে না যায় তাহলে এই সমস্যা পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব।’

ইউরো কাপের সেমিতে ফ্রান্স, কাঁদলেন রোনালদো

শঙ্কার পরিস্থিতি কেটে উঠলেও, কয়েক সপ্তাহ নাফিসকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান দেবাশীষ, ‘(নাফিস) স্টেবল আছে। এসব ক্ষেত্রে প্রথম দিনটা একটু পর্যবেক্ষণে রাখতে হয়। আজকে রাতটা ও এইচডিও ইউনিটে থাকতে হবে। কালকে অবস্থা ভালো হলে ওয়ার্ডে শিফট করা হবে। পর্যবেক্ষণে আমার মনে হয় বেশ কয়েক সপ্তাহ থাকতে হবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.