দেশের স্বাস্থ্যসেবা জোরদার করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে প্রায় ৮০ হাজারই নারী কর্মী থাকবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

শনিবার (৭ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যের পথে’ শীর্ষক এক সংলাপে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় পরিসরে স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে গ্রামীণ পর্যায়সহ বিভিন্ন স্তরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সহজ হবে।
এ সময় স্বাস্থ্যখাতে দুর্নীতির বিষয়েও সতর্ক করেন তিনি। এম এ মুহিত বলেন, সঠিক তদারকি না থাকলে স্বাস্থ্যখাতের পরিকল্পনাগুলো মেগা দুর্নীতির খাতে পরিণত হতে পারে। তাই সব কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালনার জন্য একটি সুসংগঠিত প্রক্রিয়া বা ‘পাইপলাইনিং’ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
পেট্রোল পাম্পে পুলিশ মোতায়েন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
তিনি আরও বলেন, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে এবং এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


