Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পথ সুগম করতে হবে : স্পিকার
জাতীয় স্লাইডার

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পথ সুগম করতে হবে : স্পিকার

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 29, 2019Updated:November 29, 20192 Mins Read

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পথ সুগম করতে হবে : স্পিকার

Advertisement

জুমবাংলা ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন ও প্রবৃদ্ধি নিশ্চিত করতে নারীদের এগিয়ে নিতে হবে। খবর ইউএনবি’র।

সরকারের গৃহীত পদক্ষেপের ফলে তৃণমূলের নারীরা স্বাবলম্বী হয়েছে উল্লেখ করে তিনি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পথ সুগম করতে সকলের প্রতি আহ্বান জানান।

শুক্রবার রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত ‘সবাই মিলে সবার ঢাকা, নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ লক্ষ্যকে সামনে রেখে এক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ডিএনসিসির সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ধরনের কার্যক্রম নারীদের জন্য নিরাপদ ও নারীবান্ধব পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন তিনি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, শিক্ষা উপবৃত্তি, প্রধানমন্ত্রী শিক্ষা ট্রাস্টসহ বিভিন্ন পদক্ষেপের ফলে নারীদের আজ উচ্চ শিক্ষার সুযোগ অনেক বৃদ্ধি পেয়েছে। এভাবে নারীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সকল পেশায় নারীর অংশগ্রহণ আজ দৃশ্যমান। নারীরা নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতায় সফলতার স্বাক্ষর রাখছে। নারীর জন্য নিরাপদ কর্ম পরিবেশের পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের জায়গায় অংশগ্রহণ আরও বৃদ্ধি করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এসময় তিনি নারীদের সুযোগ ও সক্ষমতার মধ্যে সমন্বয় ঘটিয়ে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শক্তিশালী আইনী কাঠামো রয়েছে। অপরাধ সংগঠিত হলে বিচারের আওতায় আনতে হবে। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা কমে আসবে বলে তিনি উল্লেখ করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ. কে. এম রহমতুল্লাহ, নাহিদ ইজাহার খান, অপরাজিতা হক, পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, নরওয়ের রাষ্ট্রদূত সিসেল ব্লিকেন, সুইডেনের রাষ্ট্রদূত সার্লোট্টা স্লাইটার, জাতীয় দলের ক্রিকেটার সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবং আইপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই। সংসদ সদস্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa