Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ নারীর প্রতি সম্মান দেখিয়ে পুরো সেনাবাহিনীকে গর্বিত করেছেন ল্যান্স কর্পোরাল সুজন
জাতীয় পজিটিভ বাংলাদেশ

নারীর প্রতি সম্মান দেখিয়ে পুরো সেনাবাহিনীকে গর্বিত করেছেন ল্যান্স কর্পোরাল সুজন

By Hasan Majorসেপ্টেম্বর 1, 2024Updated:সেপ্টেম্বর 1, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ভুজপুর এলাকায় বন্যার্তদের উদ্ধার এবং নারীর প্রতি সর্বোচ্চ সম্মান দেখিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল (গানার) কাজী সুজন।

Advertisement
স্থানীয়রা জানান, গত ২৩ আগস্ট ফটিকছড়ি উপজেলায় বন্যার্তদের উদ্ধারকার্যে নিয়োজিত হয়ে নিজ হাটুকে সিঁড়ি বানিয়ে অসুস্থ/গর্ভবতী মহিলাদের ট্রাকে উঠতে সহায়তার পাশাপাশি বন্যা কবলিত এলাকায় অসহায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

নিজ হাটুকে সিঁড়ি বানিয়ে অসুস্থ/গর্ভবতী মহিলাদের ট্রাকে উঠতে সহায়তার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সকলেই তার এই মানবিক কাজের প্রশংসা করেন। অনেকেই এই সেনা সদস্যকে ‘সুপার হিরো’ হিসেবে আখ্যায়িত করেছেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সেনা সদস্যরা বন্যদুর্গত কয়েকজনকে একটি ট্রাকে তুলছেন নিরাপদ স্থানে নেওয়ার জন্য। কিন্তু তাতে কয়েকজন অসুস্থ/গর্ভবতী নারী উঠতে পারছিলেন না। ওই সময় নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাঁটুকে সিঁড়ি বানিয়ে তাদের গাড়িতে উঠতে সহায়তা করেন এই সেনা সদস্য।

বরিশালের গৌরনদী উপজেলার সন্তান ল্যান্স কর্পোরাল (গানার) কাজী সুজন ২০১২ সালে টরকী বন্দর ভিক্টেরিয়া মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আর্টিলারি কোরে যোগদান করেন। তিনি যে আর্তমানবতার সেবায় একজন উজ্জ্বল নক্ষত্র সেটি তার রক্তদানের ইতিহাস থেকেও প্রমাণিত। তিনি দূর্লভ রক্তের গ্রুপ ও (নেগেটিভ) হওয়া সত্ত্বেও অদ্যাবধি ২৩ বার রক্তদান করেন এবং সেনাবাহিনীর শ্রেষ্ঠ রক্তদাতা হিসেবে আখ্যায়িত হন।

গত ২৩ আগস্ট গুইমারা রিজিয়নের আওতাধীন ফটিকছড়ি উপজেলায় বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের উদ্ধারকার্যে তিনি নিয়োজিত হন।

ইউনিট অধিনায়কের নির্দেশে দেশপ্রেমিক তরুণ সেনাসদস্য কাজী সুজন চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যায় আটকেপড়া শতশত অসহায় এবং অসুস্থ মানুষদের উদ্ধারে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন।

এছাড়াও, তিনি বন্যা কবলিত এলাকায় গরিব ও অসহায় মানুষের পাশে থেকে ত্রাণ বিতরণে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।

ফটিকছড়ির স্থানীয়রা আরও জানান, তরুণ সেনাসদস্য ল্যান্স কর্পোরাল (গানার) কাজী সুজনের মতোই দেশের জন্য নিবেদিত প্রাণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেক সদস্য কাজ করে যাচ্ছে বন্যার্তদের সেবায়।

ল্যান্স কর্পোরাল কাজী সুজন গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রজীবন থেকেই দেশের উন্নয়নে কাজ করে আসছি। দেশকে সেবা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছি। মানুষের কল্যাণে নিজের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কাজ করে যাব।’

লেফটেন্যান্ট বায়েজিদে মুগ্ধ পুরো বাংলাদেশ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ঋণ

বাংলাদেশকে ৩১ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান

জুন 10, 2026
দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা

জুন 9, 2026
বৃষ্টি ও তাপপ্রবাহ

বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

জুন 9, 2026
Latest News
ঋণ

বাংলাদেশকে ৩১ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান

দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা

বৃষ্টি ও তাপপ্রবাহ

বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

ফুটবলার ঋতুপর্ণা

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বজ্রবৃষ্টি

দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র

শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র

জমি

সরকারি খাস জমি দখলমুক্ত, অবৈধ তিন স্থাপনা উচ্ছেদ

পে-স্কেল

পে-স্কেল নিয়ে বড় সুখবর

ঝড়

মৌসুমি বায়ু আরও শক্তিশালী হচ্ছে, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa