Advertisement
জুমবাংলা ডেস্ক :  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কমিশনার মাসুমা খাতুনকে অপহরণের পর নির্মম নির্যাতনের ঘটনায় প্রধান আসামি মাসুদসহ জড়িত তিনজনকে গাজীপুরের শ্রীপুর ও রাজধানীর সবুজবাগ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট রাত ৮টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৯ নম্বর ফটক থেকে অপহৃত হন ৪৮ বছর বয়সী ওই নারী কর্মকর্তা। তখন তিনি মাইক্রোবাসে করে মগবাজার থেকে সিদ্ধেশ্বরীর বাসায় ফিরছিলেন। এ সময় কয়েক ব্যক্তি মাইক্রোবাস থামিয়ে চালককে মারধর শুরু করেন। একপর্যায়ে গাড়ি থেকে চালককে নামিয়ে মাইক্রোবাসসহ ওই নারীকে অপহরণ করেন তাঁরা।

জনাকীর্ণ এলাকা থেকে প্রকাশ্যে একজন সরকারি কর্মকর্তাকে অপহরণের ১৮ ঘণ্টা পর্যন্ত কোনো খোঁজ ছিল না। পরদিন বেলা ২টার দিকে ওই নারী কৌশলে গাড়ি থেকে নেমে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ঢাকার সবুজবাগ এলাকার একটি গ্যারেজ থেকে তাঁকে উদ্ধার করেন। পাশাপাশি তিন অপহরণকারীকে আটকও করেন।

যখন ওই নারী কর্মকর্তাকে উদ্ধার করা হয়, তখন তাঁর বাঁ পা ভাঙা, চোখে ও মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাসায় ফিরেছেন তিনি।

এ ঘটনায় তিনি ঢাকার রমনা থানায় চারজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলার প্রধান আসামি করা হয়েছে মোঃ মাসুদ নামের এক ব্যক্তিকে। তিনি গত জুলাই মাসে ওই নারীর ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন। গত ১ আগস্ট তাঁকে চাকরিচ্যুত করা হয়।

গতকাল শুক্রবার মাসুমার স্বামী ইলিয়াস অভিযোগ করেন, এ ঘটনায় তাঁর স্ত্রীর গাড়ির সাবেক ও বর্তমান দুই চালক ও তাঁর সাবেক স্বামী হারুনুর রশিদ জড়িত। হারুন সাবেক কর কমিশনার ছিলেন বলে পুলিশও তেমন কিছু করছে না। মাসুমা শারীরিক অবস্থার উন্নতি হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এখনও বিপদসীমার ওপরে তিস্তার পানি, বন্যার আশঙ্কা

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.