Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নারী সাতারু প্রশিক্ষকদের মেন্সট্রুয়াল কাপ ব্যবহারের উদ্যোগ
জাতীয়

নারী সাতারু প্রশিক্ষকদের মেন্সট্রুয়াল কাপ ব্যবহারের উদ্যোগ

By Bhuiyan Md TomalMay 27, 20243 Mins Read

নারী সাতারু প্রশিক্ষকদের মেন্সট্রুয়াল কাপ ব্যবহারের উদ্যোগ

Advertisement
জুমবাংলা ডেস্ক :  নারী সাতারু প্রশিক্ষকদের পিরিয়ডকালীন সময়ে মেন্সট্রুয়াল কাপ ব্যবহারে উৎসাহিত করার উদ্যোগ নিয়েছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)। পিরিয়ডকালীন সময়ে মেন্সট্রুয়াল কাপ ব্যবহার করলে নারী প্রশিক্ষকরা সাঁতার প্রশিক্ষণ চালিয়ে যেতে পারবেন। বাংলাদেশে প্রথমবারের মতো তা নিয়ে গবেষণা করছে সিআইপিআরবি।

সোমবার (২৭ মে) সকাল ১০টায় সিআইপিআরবির আয়োজনে বাংলাদেশ সিরডাপ মিলনায়তনে ‘কমিউনিটি নারী সাঁতার প্রশিক্ষকদের পিরিয়ডকালে সাঁতার প্রশিক্ষণ কাজ সচল রাখার জন্য মেন্সট্রুয়াল কাপের গ্রহণযোগ্যতা ও উপযোগিতা নিয়ে গবেষণা উপস্থাপন করেন রিসার্চ অ্যান্ড মেন্সট্রুয়াল কাপ ট্রেইনারের কম্যুনিকেশন ম্যানেজার নাহিদ আখতার ও উপ কম্যুনিকেশন ম্যানেজার ফারহানা ফেরদৌস।

২০২৩ সালের ডিসেম্বরে জরিপে দেখা গেছে, ৭০ জনের মধ্যে ৬৪ জনই (৯১ দশমিক ৪ শতাংশ) সফলভাবে মেন্সট্রুয়াল কাপ ব্যবহার করতে পেরেছেন। এর ফলে তারা স্বাচ্ছন্দ্যে পানিতে নেমে সাঁতার শিখিয়েছেন। ৬ জন প্রশিক্ষক অনিয়মিত মাসিক, গর্ভধারণ ইত্যাদি কারণে কাপ ব্যবহার করার সুযোগ পাননি। কিন্তু সকলেই মেন্সট্রুয়াল কাপকে পছন্দ করেছেন। ব্যবহারকারীদের ৬৪ জনের মধ্যে মধ্যে ৬৩ জন মেন্সট্রুয়াল কাপের ব্যবহার অব্যাহত রাখবেন বলেছেন। ৬৪ জনই তাদের পরিচিত সকল নারীকে মেন্সট্রুয়াল কাপ ব্যবহারের স্বস্তি ও উপকারের কথা জানিয়েছেন।

গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশে প্রতিদিন পানিতে ডুবে মারা যায় ৪০ জন শিশু। এ মৃত্যু রোধে ২০১৬ সাল থেকে পটুয়াখালী জেলার কলাপাড়া ও বরগুনা জেলার তালতলী ও বেতাগী উপজেলায় ‘প্রজেক্ট ভাসা’ বাস্তবায়ন করছে সিআইপিআরবি ও রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (আরএনএলআই)। এই প্রকল্পের আওতায় ৬-১০ বছর বয়সী শিশুদের সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। ২০২২ সালে প্রশিক্ষণের কাজে নিযুক্ত কমিউনিটি সাঁতার প্রশিক্ষকদের মধ্যে ৮৮ শতাংশই ছিলেন নারী। তাদের কাজে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল পিরিয়ড চলাকালে পানিতে নামা। এ সময়ে তারা কমপক্ষে দু’দিন সাঁতার শেখানো থেকে বিরত থেকেছেন যাতে প্রকল্পের কর্মপরিকল্পনা থেকে প্রতি মাসে বাদ পড়েছিল ৯২ দিনের কর্মহীনতা। এসময়ে প্রায় ৬০০ শিশুকে সাঁতার শেখানো সম্ভব ছিল।

২০২৩ সালে সাঁতার প্রশিক্ষক হিসাবে প্রজেক্ট ভাষায় যুক্ত হন ৮১ জন নারী যাদের বয়স ১৮-৪০ এর মধ্যে। মৌসুমের শুরুতে তাদের মৌলিক প্রশিক্ষণের অংশ হিসাবে পিরিয়ড ব্যবস্থাপনা ও মিনিস্ট্রুরাল কাপ পরিধান-পরিষ্কার-খোলা ও সংরক্ষণের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে মেন্সট্রুয়াল কাপ, জীবাণুমুক্তকরণ পাত্র ও ব্যবহারের নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ৭০ জন মৌসুমের শেষ পর্যন্ত কাজ করেছেন। বাকি ১১ জন বিয়ে, অন্য চাকরিতে যোগদান ইত্যাদি কারণে প্রকল্প থেকে অব্যহতি নিয়েছেন।

প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা কম্যুউনিটি মেডিকেল কলেজের অবস অ্যান্ড গাইনী বিভাগের অধ্যাপক সারিয়া তাসনিম, সিআইপিআরবি’র পরিচালক অধ্যাপক ডা. এম এ হালিম, সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা সহকারী পরিচালক নিবেদিতা দাস।

স্বাগত বক্তব্য দেন সিআইপিআরবি’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. একেএম ফজলুর রহমান। সমাপনী বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ড্রয়িং প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বিভাগের পরিচালক ড. আমিনুর রহমান।

অধ্যাপক ডা. এম এ হালিম বলেন, নেপালে স্কুলের শিক্ষার্থীরা মেন্সট্রুয়াল কাপ ব্যবহার করছে অনেক আগে থেকেই। বাংলাদেশে সাঁতার প্রশিক্ষণ ও পিরিয়ড ব্যবস্থাপনা বিষয়ক নীতিমালা তৈরিতে এটি প্রথম ও অনন্য উদাহরণ। সাঁতারের পাশাপাশি অন্যান্য খেলায় যে নারীরা আছেন কিংবা বাংলাদেশের প্রজনন বয়সসীমায় থাকা নারীদের কাছে এই মেন্সট্রুয়াল কাপ কতটা গ্রহণযোগ্য আর উপযোগী, তা গবেষণা করে দেখা যেতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সালেহা বিনতে সিরাজ বলেন, নারীদের জন্য বিনিয়োগ বাড়াতে হবে। পিরিয়ডকালীন সময়ে কিশোরী-নারীকে স্বাচ্ছন্দ্যময় এলাকা দিতে হবে। মহিলা বিষয়ক অধিদপ্তরকে প্রস্তাব দিলে একসঙ্গে কাজ করতে পারবে।

সুপারিশে বলা হয়, স্যানিটারি প্যাডের চেয়ে মেন্সট্রুয়াল কাপ অনেক বেশি পরিবেশবান্ধব। কেননা, একটা মেন্সট্রুয়াল কাপ ৫ বছরের বেশি সময় পর্যন্ত পুন:ব্যবহার করা যায়। যাতে নারীরা আর্থিকভাবে লাভবান হবেন। অপরদিকে পিরিয়ডকালীন অস্বস্তি থেকে মুক্তি পেতে পারেন।

নতুন প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa