
বুধবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় সংগঠনটির ঢাকা মহানগরের আহ্বায়ক আনোয়ার হোসেন বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ রেজিস্ট্রেশন প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে করার দাবি করেন।
মানববন্ধনে সংগঠনটির চেয়ারম্যান প্রকৌশলী মাজহারুল মান্নান মিয়া বলেন, পরকীয়া আমাদের সাজানো-গোছানো সংসার শেষ করে দিচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরুষ ও সন্তানরা। এজন্য লিঙ্গ নিরপেক্ষ আইন ও পুরুষ নির্যাতন দমন আইন করার দাবি জানাচ্ছি। একইসঙ্গে দণ্ডবিধির ৪৯৭ ধারা সংশোধন করা হোক।
মানববন্ধনে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আলিফসহ ডা. মঈনুদ্দিন, মো. সুমন ও রেজওয়ান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



