ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট ফল কারচুপি হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম

Advertisement

আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘এ নির্বাচনে সুস্পষ্ট ফল কারচুপি হয়েছে। ভোট একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠু হয়েছিল, আমরাও সেটা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে তখন নির্দিষ্ট কিছু আসনে টার্গেট করে ফলাফল পরিবর্তন করে দেয়া হয়েছে। কেন্দ্রগুলোকে জোর করে, সেগুলোকে ব্যবহার করে, প্রশাসনকে জোর করে ফলাফল পরিবর্তন করে ফেলা হয়েছে।’

তিনি বলেন, ‘যে প্ল্যানের কথা আমরা শুনেছি সে প্ল্যানের একটা বাস্তবায়ন কিন্তু আমরা এ নির্বাচনে দেখতে পাচ্ছি। এভাবে ফলাফল কারচুপি করে পুরনো আমলে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে এ ধরনের প্রচেষ্টা আমরা যাদের ভেতর দেখতে পাচ্ছি, তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে— সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে।’

এছাড়া নির্বাচনের পরদিনই প্রতিদ্বন্দ্বীদের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে ধরেন তিনি। তিনি প্রশ্ন রাখেন, তাদের কাছে এ দেশের মানুষ কীভাবে নিরাপদ থাকবে?

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল

জামায়াত আমিরের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘ডা. শফিকুর রহমান সুস্পষ্টভাবে বলেছেন, এটার জন্য রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি। এ দেশের মানুষকে, যারা ১১ দলের সমর্থক, তাদের সবাইকে হেফাজত করা আমাদের দায়িত্ব।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.