রাজধানীর গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা ঢাকা-১১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা দ্রুত এগিয়ে চলছে। এখন পর্যন্ত পাওয়া ৬১টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বিএনপির প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম

Advertisement

নির্বাচন কমিশন ও কেন্দ্রভিত্তিক প্রাপ্ত তথ্যানুযায়ী, ৬১টি কেন্দ্রে মোট ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৮৬৪। এর মধ্যে ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকে নাহিদ ইসলাম পেয়েছেন ৩১ হাজার ৯৬৬ ভোট। এবং ধানের শীষ প্রতীকের বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ৩০ হাজার ৮৯৮ ভোট। মোটকেন্দ্র সংখ্যা ১৬২।

প্রাথমিক এই ৬১ কেন্দ্রের হিসেবে দেখা যাচ্ছে, এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম ১০৬৮ ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুমকে পেছনে ফেলেছেন। শুরু থেকেই এই আসনে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছিল, যা এখন বাস্তব রূপ নিচ্ছে।

অন্য দিকে ৬১ টি কেন্দ্রের গণভোটের ফলাফল হ্যাঁ-৪৬,৮২৭ না-১৪,৫০৩।

এদিকে সকাল থেকেই রামপুরা, বাড্ডা ও সংলগ্ন এলাকাগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। বিশেষ করে তারুণ্যনির্ভর দল ও জোটগুলোর প্রার্থীরা ভোটারদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। যদিও এম এ কাইয়ুম এই এলাকার পরিচিত মুখ, তবে তরুণ নেতা নাহিদ ইসলামের শাপলা কলি প্রতীকের পক্ষে বড় একটি ভোট ব্যাংক তৈরি হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হওয়ার পর দেশজুড়ে কেন্দ্রভিত্তিক ভোট গণনা চলছে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার সকালে সারা দেশ থেকে আসা ফলাফল গণনা করে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত থাকায় আজ ২৯৯টি সংসদীয় আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ৫০টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সবাইকে রাস্তায় নামতে বললেন এনসিপি প্রার্থী

এবারের নির্বাচনে ভোটাররা সংসদ সদস্য নির্বাচনের ব্যালটের পাশাপাশি সংবিধানের আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়নের প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.