Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক নিউইয়র্কে বিমানবন্দর থেকে আ. লীগ নেতা গ্রেফতার
আন্তর্জাতিক জাতীয়

নিউইয়র্কে বিমানবন্দর থেকে আ. লীগ নেতা গ্রেফতার

By Sibbir OsmanSeptember 23, 2019Updated:September 23, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জনএফ কেনেডি (জেএফকে)বিমানবন্দর থেকে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত হলে সেখান থেকে তাকে আটক করা হয়। এসময় তার ভাই আবু সাঈদ চৌধুরী ওরফে কুটি চৌধুরীকেও আটক করা হয়। দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি কৌশলী ইমা নিউইয়র্ক থেকে তার প্রতিবেদনে এ তথ্য দিয়েছেন।

Usa..arrest_
ছবি : সংগৃহীত
Advertisement

নিজ দলের এক নেতাকে মারধরের অভিযোগে স্থানীয় সময় রবিবার রাত আড়াইটায় নিউইয়র্ক পুলিশ তাদের আটক করে। আটকের সময় রাত আড়াইটায় এমদাদ চৌধুরীসহ আওয়ামী লীগের অনেকেই জ্যাকসন হাইটসের রাস্তায় অবস্থান করেন।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নানা কর্মকাণ্ড ও অনুষ্ঠান বিষয়ে দলীয় কর্মীদের সঙ্গে পরামর্শ করছিলেন তিনি। সে সময় তিনি আটক হন।

নিউইয়র্ক পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়,গত ১৫ সেপ্টেম্বর রাতে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা ওয়ালি হোসেনকে (৪৪)মারধর করেন ইমদাদ চৌধুরী ও তার সহযোগীরা। এ ঘটনায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন হনওয়ালি হোসেন।

সেই ঘটনার জেরে আজ ইমদাদ চৌধুরী ও তার ভাই আবু সাঈদ চৌধুরীকে আটক করা হয়। একই ঘটনায় আরও তিনজনকে খুঁজছে পুলিশ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা ওয়ালি হোসেনকে কেন মারধর করেছেন ইমদাদ সেই প্রশ্নে জানা গেছে,আওয়ামী লীগে পদ-পদবী দেবেন লোভ দেখিয়ে একশ্রেণির নেতারা নগদ অর্থ পকেটে ভরছেন এমন অভিযোগ এনে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন ওয়ালী হোসেন। ওই স্ট্যাটাস দেওয়ায় ক্ষুব্ধ হয় তার লোকজন। পরে ইমদাদ চৌধুরী ও তার লোকজন তার ওপর হামলা চালায় বলে দাবি করেন ওয়ালি হোসেন।

ইমদাদের আটকের বিষয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক হাজি এনাম বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর নিয়ে ব্যস্ত আমরা। এখন এসবে মন দেওয়ার সুযোগ নেই। তবে কোনো নেতাকর্মীর বিরুদ্ধে দলীয় ভাবমূর্তি নষ্টের অভিযোগ এলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র : দৈনিক আমাদের সময়

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026

Latest News

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa