
Advertisement
ইংলিশ অধিনায়ক জো রুট ২১৮ রানের এক অনবদ্য ইনিংস খেলেছেন। এছাড়া ডমিনিক শিবলি ৮৭ ও বেন স্টোকস ৮২ রান করেন।
ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরাহ ৩টি করে উইকেট নিয়েছেন। এছাড়া শাহবাগ নাদিম ও ইশান্ত শর্মা দুটি করে উইকেট লাভ করেছেন।
ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মা (৬) ও শুভমান গিলকে (২৯) হারিয়েছে ভারত। দুজনকেই সাজঘরে পাঠিয়েছেন জফরা আর্চার। প্রতিবেদন লেখার সময় ভারতের স্কোর ২ উইকেটে ৬৩ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



