Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক নিজের অসুস্থতা নিয়ে মুখ খুললেন কিংবদন্তি ফুটবলার পেলে
আন্তর্জাতিক খেলাধুলা ফুটবল

নিজের অসুস্থতা নিয়ে মুখ খুললেন কিংবদন্তি ফুটবলার পেলে

By Hasan MajorFebruary 14, 2020Updated:February 14, 20201 Min Read

নিজের অসুস্থতা নিয়ে মুখ খুললেন কিংবদন্তি ফুটবলার পেলে

Advertisement
স্পোর্টস ডেস্ক: স্বাস্থ্য নিয়ে নানা কানাঘুষার জবাবে অবশেষে মুখ খুললেন কিংবদন্তী ব্রাজিলিয়ান ফুটবলার পেলে। তার ছেলে এডিনহো মন্তব্য করেছিলেন যে স্বাস্থ্য সমস্যা থাকায় পেলে ঘর থেকে বের হতে অস্বস্তি বোধ করছেন, তবে এর জবাবে পেলে বলেছেন এই ধরণের স্বাস্থ্য সমস্যা ‘আমার বয়সের মানুষের জন্য স্বাভাবিক।’

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন পেলের ছেলে বলেছিলেন যে কোমড়ে সমস্যা থাকার কারণে হাঁটার জন্য ফ্রেম ব্যবহার করতে হয় বলে পেলে ‘বিব্রত।’

তবে ৭৯ বছর বয়সী পেলে বলেছেন: “আমি ভাল আছি। আমার শারীরিক সীমাবদ্ধতা মেনে সর্বোচ্চ ভালোভাবে জীবনযাপনের চেষ্টা করছি আমি।”

২১ বছরের ফুটবল ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচ খেলে রেকর্ড ১২৮১ গোল করেন পেলে। এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯১ ম্যাচে ৭৭টি আন্তর্জাতিক গোলও রয়েছে তার।

২০১৫ সালে তার প্রস্টেট সার্জারি হয় এবং গত বছর মূত্রাশয়ে ইনফেকশনের কারণে তাকে হাসপাতালে নিতে হয়।

তবে সাবেক স্যান্টোস ও নিউ ইয়র্ক কসমসের এই খেলোয়াড়ের বন্ধুরা জানিয়েছেন এই জানুয়ারিতে বিশেষ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

স্পন্সরদের জন্য কাজ করা ও ফটোশুটের বাইরেও নিজের ফুটবল জীবন নিয়ে চলচ্চিত্র বানানোর কাজে ব্রিটিশ এক পরিচালককে সহায়তা করছেন তিনি।

এক বিবৃতিতে তিনি বলেন, “আমার ব্যস্ত সূচীতে থাকা নিয়মিত দায়িত্বগুলো আমি এড়িয়ে যাচ্ছি না।”

“আমার কখনো ভালো দিন যায়, আবার কখনো খারাপ দিন যায়। আমার বয়সের মানুষের জন্য এটাই স্বাভাবিক। আমি ভীত নই, যা করছি তা নিয়ে দৃঢ়সঙ্কল্প ও আত্মবিশ্বাসী।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

July 16, 2026
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

July 16, 2026
ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

July 16, 2026

Latest News

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

মেসি

এমবাপের সমান গোল করেও কেন গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি?

স্কালোনি

ডি পলকে বেঞ্চে বসানোর চমকপ্রদ তথ্য দিলেন স্কালোনি

মেসি

মেসি কত অর্থের মালিক, জানুন আয়ের প্রধান উৎস

afp-messi

মেসির যেসব রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

আর্জেন্টিনা

স্পেনকে হারালেই ইতিহাস, অনন্য কীর্তির দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa