
সৌম্যর অলরাউন্ডার হওয়ার শুরুটা বাংলাদেশ ‘এ’ দলের শ্রীলংকা সফর দিয়ে। এরপর তাকে ঘরের মাঠে ইমার্জিং এশিয়া কাপে একই ভূমিকায় দেখা যায়। এর পর বঙ্গবন্ধু বিপিএলে সমানতালে বোলিং করেন তিনি। বোলিংয়ে সফলও হয়েছেন সৌম্য। ওই টুর্নামেন্টে টপঅর্ডারে ব্যাটও করেন তিনি। মূলত সেখান থেকেই নিজেকে পুরোপুরি অলরাউন্ডার ভাবতে শুরু করেন এই ক্রিকেটার। গেল বুধবার মিরপুর একাডেমি মাঠে প্র্যাকটিস শেষে সৌম্য বলেন, ‘অবশ্যই এটা আমার জন্য ভালো হবে। আগে একদিক (ব্যাটিং) নিয়ে চিন্তা করতাম। এখন দুই দিক নিয়ে ভাবছি। শুধু ব্যাটিংয়ে খারাপ করলে মনে হয় দিনটা শেষ হয়ে গেল। এখন বোলিংয়ে ভালো করে সেটা পুষিয়ে নেয়ার সুযোগ থাকবে।’ সদ্য সমাপ্ত পাকিস্তান সফরে অলরাউন্ডার হিসেবে দলে সুযোগ পান সৌম্য। তবে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। কারণ ব্যাটিংয়ে নামতে হয় শেষ দিকে। বোলিংয়েও সেভাবে আসতে পারেননি। তবে এ নিয়ে আপাতত ভাবছেন না এ বাঁহাতি ব্যাটসম্যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



