Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা নিজের প্রিয় ইনিংসগুলোর কথা বললেন সাকিব
খেলাধুলা

নিজের প্রিয় ইনিংসগুলোর কথা বললেন সাকিব

By জুমবাংলা নিউজ ডেস্কApril 23, 20202 Mins Read

নিজের প্রিয় ইনিংসগুলোর কথা বললেন সাকিব

Advertisement

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ৩৭৫ ইনিংসে ব্যাটিং করেছেন সাকিব আল হাসান। জাদুকরী তিন অঙ্কের দেখা পেয়েছেন ১৪ বার, পঞ্চাশ পেরিয়েছেন আরও ৮০ বার। এছাড়া আরও কিছু কার্যকরী ৩৫-৪০ রানের ইনিংসও খেলেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

এত এত ইনিংসের মাঝে সাকিবের নিজের পছন্দের ইনিংস কোনটা? কিংবা একাধিক হলে কোনগুলো? সাধারণত নিজের অর্জন, মাইলফলক বা কৃতিত্ব নিয়ে সংবাদমাধ্যমে খুব একটা কথা বলেন না সাকিব। তবে প্রশ্ন যখন আসে ভক্তের কাছ থেকে, তখন তো উত্তর দিতেই হয়।

বুধবার রাতে ফেসবুক লাইভে সাকিবের কাছে জিজ্ঞেস করা হয় তার নিজেই পছন্দের ইনিংসগুলোর কথা। খানিক ভেবে সাকিব জানান তিন ফরম্যাটের তার নিজের প্রিয় ইনিংসগুলোর ব্যাপারে। এছাড়া যে ইনিংস নিয়ে আক্ষেপ রয়েছে, সেটি জানিয়েছেন সাকিব।

তিনি বলেন, ‘গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসটি (৯৯ বলে অপরাজিত ১২৪) আমার খুব প্রিয়। সেই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিটিও অনেক প্রিয় (১১৯ বলে ১২১)। যদিও ইংল্যান্ডের কাছে আমরা হেরেছি, তারপরও ব্যক্তিগত দিক থেকে ইনিংসটি ভালোলাগার।’

আরও বলেন, ‘ডাবল সেঞ্চুরির (নিউ জিল্যান্ডের বিপক্ষে ২১৭) কথা তো বলতেই হবে। নিউ জিল্যান্ডের মাটিতে ওদের বিপক্ষে এমন ইনিংস খেলতে পারা আমার কাছে খুবই স্পেশাল। এছাড়া ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ রানের ইনিংসটিও (ত্রিদেশীয় সিরিজে ৬৯ বলে অপরাজিত ৯২) খুব ভালো ছিল। টি-টোয়েন্টির কথা বললে অবশ্যই ২০১২ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৮৪ রানের ইনিংসটি।’

সাকিবের খানিক আক্ষেপ রয়েছে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি নিয়ে। পুরো বিশ্বকাপে তিনি ৮ ম্যাচে করেছেন ৬০৬ রান। যেখানে ছিল ২ সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরি। শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই আউট হয়েছিলেন ৪১ রানে। সুযোগ থাকলে সেই ইনিংসটি বদলে নিতে চান সাকিব।

তার ভাষ্য, ‘বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসটি (আবার সাজাতে চাই)। বিশ্বকাপে একমাত্র ওই ইনিংসেই মনে হয় কিছুটা ঘাটতি থেকে গিয়েছিল। ৪১ রানে আউট হয়ে গিয়েছিলাম। সুযোগ থাকলে আবার ঐ ইনিংস খেলতাম। তবে অবশ্যই ৪১ থেকে শুরু করতাম। শূন্য থেকে শুরু করতে হলে, আরও কম রানেও আউট হতে পারি!’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026
স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

June 22, 2026

Latest News

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa