সম্পত্তির জন্য নিজের বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা করে ছেলে। প্রায় দুই বছর আগে হত্যার শিকার মুজিবুরের মেয়ের করা নিখোঁজ ডায়েরি তদন্তে করতে গিয়ে এমন চাঞ্চল্যকর হত্যার রহস্য উন্মোচন করেছে চট্টগ্রাম পিবিআই। সম্পত্তির জন্য বাবাকে হত্যার কথা স্বীকারও করেছে আসামি বেলাল।

সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পিবিআই চট্টগ্রাম মেট্রোর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) এস এম রফিকুল ইসলাম।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভুক্তভোগীর ছেলে মো. বেলাল হোসেন (৩৫) ও তার দুঃসম্পর্কের মামা আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার জানান, পেশায় অটোরিকশাচালক বেলাল হোসেন ক্ষিপ্ত ছিলেন তিন সংসার করা বাবা মুজিবুর রহমানের ওপর। সম্পত্তি ভাগ করে না দেয়ায় আরও বেশি ক্ষুদ্ধ হয়ে ওঠে ছেলে। পরিচিত এক নারীর মাধ্যমে হানি ট্রাপে ফেলে বাবাকে অপহরণ করে ২০২৪ সালের জুনে হত্যা করে। পরে লাশ ফেলে আসে নগরীর আউটার লিংক রোডে।
তিনি আরও জানান, সেসময় অজ্ঞাত হিসেবে মজিবুর রহমানকে দাফন করে হালিশহর থানা পুলিশ। এর কয়েকদিন পর বাবার খোঁজ না পেয়ে মেয়ে সালমা কোতয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে অপহরণ মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত।
তথ্য প্রযুক্তির সহায়তায় মুজিবুরের মোবাইল ফোনটি তার ছেলের শ্বশুর বাড়িতে মেলে। এর সূত্র ধরে বেলালকে গ্রেফতারের দুই বছর পর হত্যার রহস্য উন্মোচন করে পিবিআই। হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন দুঃসম্পর্কের মামা জলিলও।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
নিহতের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। পেশায় বাবুর্চি ছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



