Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীতে প্রতিদিনই কমছে কোন না কোন পণ্যের দাম। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বাজার তদারকি অব্যাহত থাকলে দাম আরও কমবে বলে আশা ক্রেতা-বিক্রেতাদের।

সোমবার (১২ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার ও হাতিরপুল কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বাজারে চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের যৌক্তিক দাম নিশ্চিত করতে তদারকি বাড়িয়েছেন শিক্ষার্থীরা। এর প্রভাবেই বাজারে কমতে শুরু করেছে পণ্যের দাম।

এতে সপ্তাহের ব্যবধানে ব্রয়লারের দাম কেজিতে নেমেছে ৩০ টাকা। পাল্লা দিয়ে কমেছে দেশি ও লেয়ারের দামও। কমতির দিকে প্রায় সব ধরনের সবজি। তবে বাজারে সরবরাহ কমের কারণে বিভিন্ন মাছের দাম কেজিতে বেড়ে গেছে ২০ টাকা।

এক সপ্তাহ আগেও এক কেজি ব্রয়লার বিক্রি হয়েছে ১৮০-১৯০ টাকা। তবে আজকের (সোমবার) বাজারে সেটি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। কেজিতে ৫০ টাকা কমেছে দেশি ও লেয়ারের দাম। ডিমেও মিলেছে স্বস্তির আভাস।

ক্রেতাদের দাবি, শিক্ষার্থীরা নিয়মিত বাজার তদারকি করছে। এতে করে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করার সুযোগ পাচ্ছে না। এ তদারকি কার্যক্রম চলমান থাকলে নিত্যপণ্যের দাম নাগালে চলে আসবে।

আর বিক্রেতারা বলছেন, উচ্চমূল্যে বিক্রি হওয়া আলু-পেঁয়াজসহ সবজির দামও কমছে প্রতিদিন।

তারা জানান, বর্তমানে বাজারে প্রতি কেজি পটল ৪০ টাকা, করলা ৬০-৮০ টাকা, আলু ৫৫ টাকা, পেঁয়াজ ১০৫ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, বরবটি ৭০ টাকা ও কাঁচা মরিচ ১২০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

দামের উত্তাপ নেই ডাল, তেল ও চিনিসহ মুদিপণ্যের দোকানেও। এতে স্বস্তিতে আছেন সাধারণ ভোক্তারা।

সাভার ও মাদারীপুরে ডাকঘরের সিন্দুকসহ ১৫ লাখ টাকা লুট

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.