দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পঞ্চগড় জেলা সমিতি, ঢাকা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আনুষ্ঠানিকভাবে নিবন্ধন লাভ করেছে (নিবন্ধন নম্বর: ঢ-০১০১৪৯)।
এ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ সম্প্রতি এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেক কেটে রেজিস্ট্রেশন কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জুয়েল এবং সদস্য সচিব রবিউল ইসলাম রবি সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান ফারুকী ও সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. আব্দুর রহমানের নিকট নিবন্ধন সনদ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সভাপতি মোঃ মাহবুবুর রহমান ফারুকী বলেন, এই অর্জন সমিতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করতে সহায়ক হবে।
সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. আব্দুর রহমান বলেন, নিবন্ধনের মাধ্যমে সমিতির কার্যক্রম এখন আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকরভাবে পরিচালিত হবে, যা সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া, পঞ্চগড় জেলা সমিতির সম্মানিত সদস্য ও ফারইস্ট টি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সায়েদ-উল হাসান প্রধান (সবুজ ভাই)-এর সৌজন্যে কেক কেটে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা ইঞ্জি. আইনুল হক, সহ-সভাপতি মো: মেজবাউল হক, সারওয়ার মোহসীন বসুনীয়া, কৃষিবিদ আবু জাফর আনসারী, যুগ্ম সাধারন সম্পাদক আবু সায়েম, খালেদ শামস প্রধান রুম্মান, মো: আঞ্জারুল ইসলাম আনু, সাংগঠনিক সম্পাদক মুক্তার, অর্থ সম্পাদক আব্বাস আলী, প্রচার সম্পাদক মিনহাজ প্রধান রাব্বিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


