Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নিভৃত পল্লীতেও মিলছে আইসিটির সকল সুযোগ-সুবিধা: কৃষিমন্ত্রী
জাতীয়

নিভৃত পল্লীতেও মিলছে আইসিটির সকল সুযোগ-সুবিধা: কৃষিমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 1, 2021Updated:নভেম্বর 1, 20212 Mins Read
নিভৃত পল্লীতেও মিলছে আইসিটির সকল সুযোগ-সুবিধা: কৃষিমন্ত্রী
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) সকল সুযোগ-সুবিধা এখন নিভৃত পল্লীতেও মিলছে।

তিনি বলেন, আইসিটিতে বাংলাদেশ আজ অসাধারণ সাফল্য অর্জন করেছে যা সারা পৃথিবীতে নন্দিত ও প্রশংসিত হচ্ছে।

মন্ত্রী আজ সোমবার অনলাইনে সংযুক্ত হয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মুশুদ্দি রেজিয়া কলেজে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা বিশ্বে সকল কর্মকান্ডে আইসিটির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটসহ সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার যেভাবে বাড়ছে, জাতি হিসেবে টিকে থাকতে হলে এগুলোর ব্যবহারে পিছিয়ে থাকলে হবে না। সে লক্ষ্যেই বর্তমান সরকার ২০০৮ সাল থেকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়া ও আইসিটির ব্যবহার সম্প্রসারিত করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

ড. রাজ্জাক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদা ও সম্মানের দিক দিয়ে পৃথিবীতে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে সংযুক্ত হয়েছে।

তথ্য প্রযুক্তি বিভাগ সূত্র অনুযায়ী, আইসিটি বিভাগ বেসরকারি খাতের সহযোগিতায় আগামী ৫ বছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ২০ হাজার শিক্ষার্থীকে বিজনেস প্রসেস আউটসোসর্সিং (বিপিও) পেশাজীবী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনলাইনে বিপিও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কাযর্ক্রম শুরু করেছে। কৃষিমন্ত্রী আজ টাঙ্গাইলে ধনবাড়িতে মুশুদ্দি রেজিয়া কলেজে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ কলেজের ১৩০ জন শিক্ষার্থী বিপিও কাজের জন্য প্রয়োজনীয় ইংরেজি ভাষার ওপর ৬০ ঘন্টা ও জার্মান ভাষার ওপর ৮০ ঘন্টার প্রশিক্ষণ পাবে।

তথ্য প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও গোল্ডেন হারভেষ্ট ইনফোটেক যৌথ উদ্যোগে বিডিস্কিলস ডট গভ বিডি (www.bdskills.gov.bd) অধীনে উইলার্ন (WELEARN) প্লাটফর্মের মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। প্রশিক্ষণপ্রাপ্তদের ৫ হাজার জনের চাকুরির ব্যবস্থা করবে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট ইনফোটেক।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক মো: আতাউল  গনি, এলআইসিটি প্রকল্পের পরিচালক তারেক এম বরকতউল্লাহ, পলিসি এডভাইজর সামি আহমেদ, গোল্ডেন হার্ভেস্ট ইনফোটেক লিমিটেডের চেয়ারম্যান আহমেদ রাজিব সামদানি, এটুঅ্যারেনার সিইও আসব উল্লাহ খান জুয়েল, মুশুদ্দি রেজিয়া কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দাশ প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

জুন 21, 2026
ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

জুন 21, 2026
Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

জুন 21, 2026

Latest News

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডিএমপি

ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন

এনসিপি এমপি

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ

Ilias-Ali

ইলিয়াস আলী গুম হন যেভাবে, জানা গেল সাক্ষীর বর্ণনায়

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa