জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুর হামলায় আহত হয়ে পটুয়াখালীর নিজ বাড়িতে স্থানীয় ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন। ফের হামলার আশঙ্কা এবং নিরাপত্তাহীনতার কারণে বুধবার গলাচিপা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান নুর।

Advertisement
নুরের বাবা মো. ইদ্রিস হাওলাদার জানান, তার ছেলে নুর ও তার সঙ্গীরা আহত হয়ে গ্রাম্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

নুরের বাবা আরো বলেন, গলাচিপার লোকজন তার উপর হামলা করেছে। তাই সেখানের হাসপাতালে তার উপর আবারও হামলা হতে পারে। তাই নিরাপত্তাহীনতার কারণে সেখানে চিকিৎসা নিচ্ছে না নুর।
ভিপি নুরের সঙ্গে কথা বলতে বার বার তার মোবাইল ফোনে কল করলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে এএসপি সার্কেল (গলাচিপা) মো. হাফিজুর রহমান বলেন, হাসপাতালের বিষয় নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলেন। একজন অসুস্থ রোগী সুস্থ না হলে ডাক্তারতো তাকে ছাড়পত্র দিবে না। এছাড়া আর কোন মন্তব্য করেননি পুলিশের এই কর্মকর্তা।

বুধবার দুপুরে মোটরসাইকেলে বন্ধুদের নিয়ে দশমিনায় বোনের বাড়ি যাওয়ার পথে গলচিপা উপজেলার উলানিয়া বন্দর অতিক্রম করার সময় দুর্বৃত্তদের হামলায় নুরসহ ৪-৫ জন আহত হন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google