Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে ফোন করে বিএনপির সঙ্গে শ্রিংলার বৈঠক বাতিল
জাতীয়

নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে ফোন করে বিএনপির সঙ্গে শ্রিংলার বৈঠক বাতিল

By Sibbir OsmanMarch 4, 2020Updated:March 4, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক : নির্ধারিত সময়ের মাত্র তিন ঘণ্টা আগে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বিএনপি নেতাদের পূর্ব-নির্ধারিত বৈঠক বাতিল করে দিয়েছে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন। বুধবার (০৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে ফোন করে বিএনপির সঙ্গে শ্রিংলার বৈঠক বাতিল

Advertisement

বৈঠক বাতিলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ঠিক কী কারণে শেষ মুহূর্তে বৈঠকটি বাতিল হলো সে সম্পর্কে কিছু জানেন না বলেও মন্তব্য করেন তিনি।

শ্রিংলার সঙ্গে বৈঠকে আমির খসরুর পাশাপাশি দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের অংশ নেয়ার কথা ছিল। বিষয়টি সম্পর্কে জানতে শামা ওবায়েদকে ফোন করা হয়। তিনি এ বিষয়ে কোনো কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, আমাকে এ নিয়ে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না, আমি কিছুই বলব না। কিছু জানার থাকলে দলের শীর্ষ নেতাদের কাছেই জানতে হবে।

গত সোমবার হর্ষবর্ধন শ্রিংলা হোটেল সোনারগায়েঁ ‘বাংলাদেশ-ইন্ডিয়া: এ প্রমিজিং ফিউচার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে যোগ দেন। এরপর বিকেলে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক নিয়ে বৈঠক করছিলেন, ঠিক তখন জাতীয় প্রেস ক্লাবে জেএসডির পতাকা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মুজিব বর্ষ উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওই অনুষ্ঠানে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ভারতে উপস্থিত থাকা অবস্থায় দিল্লিতে দাঙ্গা হয়েছে এবং এ দাঙ্গার জন্য অভিযোগের তীর মোদির দল বিজেপির দিকে তাক করা হয়েছে। এই মুহূর্তে তার বাংলাদেশে আসা কতটা শোভনীয় হবে তা ভেবে দেখা উচিত।

এমন বক্তব্যের একদিন পরই বৈঠক বাতিল হওয়ার খবরে অনেকটাই চুপসে গেছেন বিএনপি নেতারা। তারা কেউ এ বিষয়টি নিয়ে এখনই কথা বলতে রাজি হচ্ছেন না।

২০১৪ সালের নির্বাচনের পর থেকে বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে আসছিল। এরই অংশ হিসেবে ২০১৮ সালে বিএনপির প্রতিনিধি দল ভারত সফরও করেছে। বিএনপির তিন নেতা স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর সে সময় দিল্লি গিয়েছিলেন। বাংলাদেশে ‘প্রকৃত গণতান্ত্রিক আবহ প্রতিষ্ঠায়’ সাহায্য করার আরজি নিয়েই তারা সেখানে যান বলে খবরে প্রকাশ পায়। বিএনপির নেতাদের ওই সফরের পর দলটির অনেক নেতাই বলছিলেন, এর মাধ্যমে তাদের দল ভারতবিরোধী রাজনৈতিক অবস্থান থেকে সরে আসছে।

কিন্তু শ্রিংলার সঙ্গে বৈঠকটি এভাবে বাতিল হয়ে যাওয়ায় ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক-উন্নয়নের সেই উদ্যোগে জল ঢেলে দেয়ার মতোই মনে করছেন অনেকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa