নির্বাচনী দায়িত্ব

Advertisement
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন হয়েছে। নির্বাচনের মাঠে ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।’

ইসির তথ্য অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সদস্য মোতায়েন থাকবে। ৫টি জেলায় ১৭টি আসনে ৫০০০ নৌবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। বিমান বাহিনীর ৩,৫০০ জন, বিজিবির ১,২১০ প্লাটুন বা ৩৭,৪৫৩ সদস্য মোতায়েন থাকবে। কোস্টগার্ড: দেশের ১০টি জেলায় ১৭টি আসনে (২০টি উপজেলার ৬৯টি ইউনিয়নে) ৩৩২টি ভোটকেন্দ্রে

পাবনায় দুই প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

৩,৫৮৫ সদস্য কোস্টগার্ড মোতায়েন করা হবে।

পুলিশের ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন সদস্য মোতায়েন থাকবে এবং ৯৩৪৯ জন র‌্যাব সদস্য মোতায়েন করা হবে।

নির্বাচনে ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন আনসার সদস্য মোতায়েন করা হবে।

এছাড়া বিএনসিসির ১২৮ সেকশন, ১৯২২ সদস্য মোতায়েন করা হবে।

নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনী দায়িত্ব পালনে প্রায় ৮ লাখ কর্মকর্তা নিয়োজিত রয়েছেন।

নির্বাচন কমিশশনের (ইসি) তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রিটার্নিং অফিসার থাকবেন মোট ৬৯ জন। সহকারী রিটার্নিং অফিসার থাকবেন ৫৯৮ জন।

নির্বাচনে মোট ভোটকেন্দ্র : ৪২,৭৭৯ টি। এর মধ্যে সাধারণ ভোটকেন্দ্র : ২১,২৭৩ টি এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ২১ হাজার ৫০৬টি।

নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের মধ্যে প্রিজাইডিং অফিসার থাকবেন ৪২ হাজার ৭৭৯ জন। সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন। পোলিং অফিসার ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন। সব মিলে মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত থাকবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.