Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news নির্বাচনের পর থালাপাতির নিরাপত্তা প্রটোকল প্রত্যাহার
Bangladesh breaking news আন্তর্জাতিক ওপার বাংলা বিনোদন

নির্বাচনের পর থালাপাতির নিরাপত্তা প্রটোকল প্রত্যাহার

By Tarek HasanMay 7, 20262 Mins Read

তামিলনাড়ুর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফলাফল সত্ত্বেও সরকার গঠন নিয়ে জটিলতার জেরে সরকারি নিরাপত্তা প্রটোকল হারিয়েছেন রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রী এবং সাবেক চিত্রতারকা জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপতি বিজয়। 

থালাপতি বিজয়

Advertisement

বুধবার (৬ মে) থেকেই দেখা গেছে, সরকারি নিরাপত্তা প্রটোকল ছাড়াই চলাচল করছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ ব্যাপারে তামিলনাড়ুর এক পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল। রাজ্য পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, বিজয়ের অনুরোধেই এ পদক্ষেপ নিয়েছে রাজ্য পুলিশ।

তিনি আমাদের অনুরোধ করেছিলেন যে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের আগ পর্যন্ত তিনি সরকারি নিরাপত্তা প্রটোকল পরিষেবা নিতে চান না। তার অনুরোধে সাড়া দিয়েই আমরা প্রটোকল প্রত্যাহার করেছি। তবে, তার জন্য আমাদের মৌলিক পাইলট নিরাপত্তা ব্যবস্থা জারি আছে এবং থাকবে। 
তামিলনাড়ুর বিধানসভায় মোট আসন ২৩৪; কোনো দল যদি সরকার গঠন করতে চায়— তাহলে সেই দল বা জোটকে অবশ্যই ১১৮ আসনে জয়ী হতে হবে।

বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) প্রতিষ্ঠিত হয়েছে ২০২৪ সালে। তারপর এবারের বিধানসভা নির্বাচনে প্রথম অংশ নিলো টিভিকে এবং প্রথমবারই ১০৮ আসনে জয়ী হয়েছে তার দল। বিজয় নিজে জয়ী হয়েছেন দুই আসনে।

তবে, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠন করতে পারছে না টিভিকে। বুধবার (৬ মে) কংগ্রেস টিভিকের সঙ্গে জোট করতে রাজি হয়েছে। তবে, তাদের বিধায়কের সংখ্যা মাত্র ৫ জন। ফলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও পিছিয়ে টিভিকে। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে সাবেক বিধানসভার প্রধান বিরোধী দল বা এআইডিএমকে এবং তাদের জোটসঙ্গী ভিসিকে’র সঙ্গে যোগাযোগ করেছিল টিভিকে, কিন্তু এই দুই দলের কোনোটিই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

বামপন্থি দলগুলির কাছেও জোট গঠনের প্রস্তাব দিয়েছিল টিভিকে। তবে, তামিলনাড়ুর পার্লামেন্টের দুই বামপন্থি দল সিপিআই এবং সিপিআই (মার্কসিস্ট) পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা ডিএমকে নেতৃত্বাধীন জোটেই থাকবে। অপর রাজনৈতিক দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগও জানিয়েছে যে তারাও ডিএমকে-কেই সমর্থন করবে। কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত বিজয়ের জোটে যোগ দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

আরও পড়ুনঃ

রাজনীতিতে আর জড়াতে চান না দেব, ফিরছেন অভিনয়ে

বৃহস্পতিবার (৭ মে) তামিলনাড়ুর রাজ্য সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণের কথা ছিল। কিন্তু জোট গঠনে জটিলতা দেখা দেওয়ায় তা পিছিয়ে গেছে। এর মধ্যেই বিজয়ের সরকারি প্রটোকল প্রত্যাহার করল পুলিশ।

সূত্র : এনডিটিভি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026
স্পাইডার-ম্যান

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় নতুন চমক

June 24, 2026
Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

June 24, 2026

Latest News

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

স্পাইডার-ম্যান

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় নতুন চমক

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

alaka

আমার ফিরে আসার পথটি ধীরগতির : অলকা ইয়াগনিক

Akashay-kumar

মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ : অক্ষয় কুমার

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

সালমান

ন্যাড়া মাথায় অসুস্থ সালমান, চিকিৎসার জন্য যাচ্ছেন আমেরিকা

তৃষা

বিজয়ের উপর থেকে চোখ সরাতে পারছেন না তৃষা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

বিজয়

নীরবতা ভেঙে বিজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তৃষা কৃষ্ণান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa