Advertisement
জুমবাংলা ডেস্ক : নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যা করা দরকার সব করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে রাজধানীর বনানী মডেল স্কুল মাঠ এবং হাইকোর্ট মাজার প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন।

আইজিপি বলেন, নিরাপত্তা ব্যবস্থায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। থাকবে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিক সাপোর্ট।

ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে কোনো নাশকতামূলক কাজ প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত। গুটিকয়েক যারা বিশৃঙ্খলা করছে তাদের গ্রেফতার করছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যে কোনো প্রয়াস আমরা ব্যর্থ করে দিয়েছি। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আমরা।

বাংলাদেশ পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায় উল্লেখ করে পুলিশপ্রধান বলেন, অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের জন্য আমরা ঢাকায় কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছি। ঢাকার বাইরে বিভিন্ন জেলায়ও পুলিশ শীতবস্ত্র বিতরণ করছে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে ধন্য পুলিশ।

আইজিপি আরও বলেন, করোনাকালে যখন মানবিকতার চরম বিপর্যয় দেখা দিয়েছিল, তখন পুলিশ নিজের জীবন বিপন্ন করে সাধারণ জনগণের পাশে থাকতে কুণ্ঠাবোধ করেনি। দেশের শান্তিপ্রিয় জনগণ সবসময় পুলিশকে সহযোগিতা ও সমর্থন যুগিয়েছে।

এসময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিক, অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ, অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে বেশিরভাগ বাড়িতেই এয়ারকন্ডিশন চলে : তথ্যমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.