জুমবাংলা ডেস্ক: জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামল নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, ক্ষমতাচ্যুত হবার পরেও তিনি কখনো নির্বাচনের পরাজিত হননি। এমনকি কারাগারে থেকে নির্বাচনে অংশ নিয়ে পাঁচটি আসনে জয়লাভ করেন এরশাদ। এটা বিশ্ব রাজনীতিতে একটি বিরল ঘটনা। 
১৯৯১ সালে কারাবন্দি হন এরশাদ৷ কিন্তু সেখান থেকেই অংশ নেন নির্বাচনে৷ অন্তরীণ অবস্থাতেই ১৯৯১ ও ১৯৯৬ নির্বাচনে পাঁচটি আসনে নির্বাচন করে জয়লাভ করেন৷ ছয় বছর জেলে থাকার পর ১৯৯৭ সালের ৯ জানুয়ারি তিনি জামিনে মুক্ত হন৷ ২০০১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনেও এরশাদ বিজয়ী হয়ে সংসদে গেছেন।
দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একদিনের জন্য হলেও নির্বাচনী এলাকায় প্রচারণায় অংশ নেননি এরশাদ। তারপরেও তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ভোটাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



