Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে: সিইসি
জাতীয়

নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে: সিইসি

By Saiful IslamJanuary 27, 20203 Mins Read

নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে: সিইসি

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা উত্তর ও দক্ষিন সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

দুই দলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ কমন, এগুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে। বিএনপি বলেছে তাদের প্রার্থীদের পুলিশ হয়রানি করছে। তবে সেরকম হয়রানির মতো কোন আলামত আমরা দোখিনি। গোপীবাগের ঘটনার কথা বলেছে তাদের মামলা নেয়নি। পরে আমি ওসির সঙ্গে কথা বললাম সেখানে বসেই। ওসি বললেন তারা আমাদের কাছে আসেনি, মামলা দেয়নি। আওয়ামী লীগ মামলা করেছে সেটাও তারা বলেছে। ক্রিমিনাল অফেন্স থাকলে মামলা তো যে কোনন সংক্ষুদ্ধ ব্যক্তি মামলা করতেই পারে। সেটা আইনগত বিষয়।

তিনি বলেন, আওয়ামী লীগ বলেছে এই সুযোগে গতকাল ঘটনার জন্য তারা বিএনপিকে দায়ি করেছে। তাদের বক্তব্য এ সুযোগে বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী দল ঢাকায় ঢুকে পরবে। এবং নির্বাচনের সময় নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করবে, আমরা যেন ব্যবস্থা নেই। আমরা বলেছি নির্দিস্ট যদি কোন অভিযোগ থাকে সেটা বলতে হবে। আর যদি কোন ক্রিমিনাল অফেন্স থাকলে সে অনুসারে সংক্ষুব্ধ ব্যক্তিকে আইনগত সহযোগীতা করার জন্য।

এ ধরনের ঘটনা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই এ ধরনের ঘটনা নির্বাচনের প্রতি নেতিবাচত প্রভাব ফেলে, এগুলো না ঘটানোই উচিত। আমরা সব সময়ই বলি এ ধরনের ঘটনা ঘটবে না। আমরা সবসময়ই বলি যাতে তারা সহনশীলতার সঙ্গে কাজ করে, আমি বিশ্বাস করি তারা সহনশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেও। দুটো ঘটনা ঘটেছে এতো বড় শহরে এটা নিয়ে নির্বাচনকে বানচাল করা, ব্যাহত করা বা বিনস্ট করার কোন কারণ ঘটেনি।

একই ঘটনায় দুই দল অভিযোগ দিয়েছে, নির্বাচন কমিশণের কাছে কি মনে হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্রিমিনাল অফেন্স বিষয়ে তো আমরা কিছু বলতে পারি না। তবে স্থানীয়ভাবে তো আমরা তদন্ত করতে পারি, সেটি করতে একটু সময় লাগে। রিটার্নিং অফিসার, ওসি ও ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করেছি প্রতিবেদন এখন পর্যন্ত আসেনি। আসলে কোন প্রার্থী জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে, অন্য কেউ জড়িত থাকলে ক্রিমিনাল অফেন্স অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ভোটের দিন আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা নেই বলেও জানান তিনি।

বহিরাগতদের ঢাকায় অবস্থান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে তারা অভিযোগ করেছা বহিরাগত এসেছে। আমাদের তো পুলিশের প্রতি নির্দেশনা আছে যে, বহিরাগত লোক সন্ত্রাসী কর্মকান্ড করতে না পারে। সে বিষয়ে তো নিশ্চিয়ই তারা সতর্ক থাকবে।

অস্থায়ী ক্যাম্প সম্পর্কে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ওটা আমরা উঠিয়ে দেবো। আর ১০০টা ক্যাম্প যে আছে এমন তথ্য আমাদের কাছে নেই। কোথাও থাকতে পারে। সে বিষয়ে আমরা রিটার্নিং কর্মকর্তাদের বলেছি, রাস্তার উপর কোন ক্যাম্প থাকলে সেটা তুলে দিতে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa