Advertisement
জুমবাংলা ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রশাসনের উদ্দেশে বলেছেন, ‘অন্যায় কাজ করিনি, করবও না। প্রশাসনের যাঁরা আছেন, তাঁদের কাছে অনুরোধ, নির্বাচন কমিশনের আইন অক্ষরে অক্ষরে মানতে হবে। আওয়ামী লীগের কোনো প্রার্থীর কথায় কিছু করতে হবে না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে। তাঁরা বুঝে গেছেন। তাই এ দেশের মানুষ উন্নয়নের পক্ষে আওয়ামী লীগকেই ভোট দেবে। সুতরাং কাউকে বেশি কিছু করতে হবে না। সাধারণভাবে স্বাভাবিক কাজটা করলেই হবে।’

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী পরে সুনামগঞ্জ-৩ আসনের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।

ডিবি কার্যালয়ে শামীম ওসমান

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.