Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশে দ্বাদশ সংসদ সির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) দেওয়া রিপোর্টে কিছু যায় আসে না।

রবিবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এনডিআই-আইআরআই’র এর প্রতিবেদনে মূলত তারা স্বীকার করে নিয়েছে, দেশে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি দেশে অন্যান্য সময় যে নির্বাচন হয়েছে; তার তুলনায় অনেক কম সহিংসতা হয়েছে।

তিনি বলেন, আমাদের দেশে এর আগে যে নির্বাচন হয়েছে বা এই উপমহাদেশে যে মানের নির্বাচন হয় সে তুলনায় দ্বাদশ জাতীয় নির্বাচনের মান অনেক উন্নত এবং একটি সুন্দর, ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এনডিআই-আইআরআই কী বলল এতে কিছু আসে যায় না।

তিনি আরও বলেন, দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি এবং তার মিত্ররা নির্বাচন অংশগ্রহণ করেনি। তারা শুধু বর্জনই করেনি নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছিলো। বিএনপি সহিংসতা করে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। যে দেশে নির্বাচন প্রতিহত করার জন্য ট্রেনে আগুন দেওয়া হয়, জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করা হয়, সেই প্রেক্ষাপটে অত্যন্ত ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি জাহাজ উদ্ধারে কাজ চলছে বলে জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলদস্যুদের কবলে থাকা জাহাজ ও নাবিকদের অক্ষতভাবে উদ্ধারে চেষ্টা চলছে।

জাহাজ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার ক্ষেত্রে গণমাধ্যমকে সতর্ক ও সংযত হওয়ারও আহ্বান জানান তিনি। হাছান মাহদমুদ বলেন, কী প্রক্রিয়ায় জাহাজ উদ্ধার করা হবে, তা জনসমক্ষে প্রকাশ করার বিষয় নয়।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের আগে, চলাকালীন ও পরে সম্ভাব্য নির্বাচনি সহিংসতা ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন (টিএএম) কাজ করে। তাদেরই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে।

যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.