Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে নির্মিত হবে মেঘনা সেতু, চলছে সমীক্ষা
জাতীয় স্লাইডার

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে নির্মিত হবে মেঘনা সেতু, চলছে সমীক্ষা

By Hasan MajorApril 22, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন। তাঁর হাত ধরেই মেঘনা সেতু নির্মিত হবে। এই সেতু নির্মিত হলে দেশের অর্থনীতি অনেক সমৃদ্ধ হবে।’

আজ শরীয়তপুরের সখিপুর উপজেলার আলুর বাজার সংলগ্ন মেঘনা নদী পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

উপমন্ত্রী বলেন, ‘শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে মেঘনা সেতু নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগের ২২ জেলা, সিলেটের চার জেলা এবং চট্টগ্রাম বিভাগের ১১ জেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।’

তিনি আরও বলেন, ‘এই সেতু নির্মিত হলে তিনটি সমুদ্রবন্দরের মধ্যে সড়কপথে পণ্য পরিবহণে সময় কমিয়ে আনাও সম্ভব হবে। এর ফলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে ‘

উপমন্ত্রী শামীম বলেন, ‘মেঘনা সেতুর একপ্রান্তে চাঁদপুরের হরিণা ফেরিঘাট আর অন্যপ্রান্তে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আলুবাজার ফেরিঘাট। দুই ফেরিঘাটের মধ্যে দূরত্ব নদী ও চর মিলিয়ে ১০ কিলোমিটার। সেতুটি হলে চাঁদপুর ও শরীয়তপুরবাসিই শুধু লাভবানই হবে না, সারাদেশে অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনে বিপ্লব সাধিত হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য যা কল্যাণকর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করেন। বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশে রুপান্তরিত হবে।’

এনামুল হক শামীম বলেন, ‘সকল ষড়যন্ত্র উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু নির্মিত হয়ে যানবাহন চলাচল এখন সময়ের ব্যাপার। মানবতার মা, জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে এবার মেঘনা সেতুও নির্মিত হবে। তাই সরকার ২ শত’ ৪৩ কোটি টাকা ব্যয়ে স্পেনের একটি প্রতিষ্ঠান দিয়ে মেঘনা সেতুর প্রাথমিক সমীক্ষার কাজ শুরু করেছে। শরীয়তপুরবাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

একেএম এনামুল হক শামীম সংসদ সদস্য নির্বাচিত হয়ে উপমন্ত্রী হওয়ার পর ২০১৯ সালের ১০মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মেঘনা সেতুর জন্য প্রস্তাব পেশ করেন । মেঘনা সেতু নির্মাণেও সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং মাস্টার প্লান প্রণয়নে ছয়টি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সরকার। মেঘনা নদীর ৯ টি পয়েন্টে সমীক্ষা হচ্ছে এর ৪টি পয়েন্টের কাজ সম্পন্ন হয়েছে। আগামী জুন মাসের মধ্যে বাকি ৫টি পয়েন্টর কাজ শেষ হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
চলছে জাতীয় নির্মিত নৌরুটে মেঘনা শরীয়তপুর-চাঁদপুর সমীক্ষা সেতু স্লাইডার হবে
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
Law

নির্বাচন: এবার ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন

February 5, 2026
Onumodon

শিল্পাঞ্চলের ছুটি সমন্বয় করার অনুমোদন

February 5, 2026
পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য সিস্টেম দায়ী : পররাষ্ট্র উপদেষ্টা

February 5, 2026
Latest News
Law

নির্বাচন: এবার ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন

Onumodon

শিল্পাঞ্চলের ছুটি সমন্বয় করার অনুমোদন

পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য সিস্টেম দায়ী : পররাষ্ট্র উপদেষ্টা

সেনাসদর

নির্বাচনে নিরপেক্ষ থাকবে সেনাবাহিনী : সেনাসদর

ইসি কর্মকর্তা

৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু

সিইসি

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

ayan

শিশু আয়ানের মৃত্যু : দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল

শক্তি

‘জামায়াতে ইসলামীর মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই’

শাস্তির বিধান

‘নাগরিক ও দেশের প্রধানমন্ত্রী সবার জন্য সমান শাস্তির বিধান কার্যকর করা হবে’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.