ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: ‘নারায়ণগঞ্জে দুইটা সরকারি হাসপাতাল আছে। একটা ফতুল্লায় আরেকটা সিদ্ধিরগঞ্জ থানায়। এই দুই হাসপাতালের ওপর ২৪ জন ডাক্তার টাকা নেন। মাসে মাসে বেতন নেন। কিন্তু মজার ব্যাপার হলো, হাসপাতালই নাই। এ কথা আমি সংসদে তুলবো। তোমরাও আওয়াজ তুলো। শুধু ফেসবুক নিয়া থাইকো না, গার্লফ্রেন্ডের লগে থাইকো না। এই দেশ আমাদের। নীতি কথা আমরা সবাই বলি আবার খাবারের মধ্যে বিষ মিশাই।’

মঙ্গলবার দুপুরে সদর উপজেলায় ৭ ইউনিয়নে মশক নিধনে ফগার মেশিন ও ওষুধ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন শামীম ওসমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।

এ সময় সিটি করপোরেশনের প্রতি প্রশ্ন রেখে শামীম ওসমান বলেন, ‘আপনাদের যে ট্যাক্স দিই, ময়লাটা এখানে থাকে কেন? একটা জায়গা ছিলো ময়লা ফেলা হতো। আমরা ওখানে ময়লা ফেলা বন্ধ করে পার্ক বানায়ে দিলাম। ভাবছিলাম সিটি করপোরেশনের ময়লা ফেলা বন্ধ হইবো। ওই ময়লার ওপর দাঁড়াইয়া দাঁড়াইয়া শাহ্ নিজাম পার্ক করছে। ভাবলাম তারা সচেতন হবে, হইলো না।’

স্কুল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, ‘তোমরা যদি নিজেরা সচেতন না হও, তাহলে তোমার পরিবেশ পরিস্কার হবে কীভাবে? তোমরাই তো কিছুদিন আগে নিরাপদ সড়ক আন্দোলনে রাস্তায় নেমেছিলে। এখনও নামো। মশা নিধনের উদ্দেশ্যে নামো। সিটি করপোরেশন ময়লা পরিস্কার না করলে তুমি করো। মানুষের ঘরে ঘরে যাও। যেয়ে বলো, দেখো কীভাবে পরিস্কার করতে হয় ‘

এ সময় সদর উপজেলা পরিষদের ইউএনওর প্রতি নির্দেশ দিয়ে সাংসদ শামীম ওসমান বলেন, ‘আমি আপনাকে বলবো, কাগজ কলম নিয়ে মাঠে নামেন। যারা যারা এই খানে ময়লা ফেলে তাদের নাম লিখেন, কেইস করা শুরু করেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগ নেতা নাজিম উদ্দিন, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, ফতুল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বপন চৌধুরী প্রমূখ।

সূত্র: ইত্তেফাক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.