Advertisement
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: টানা কয়েকদিনের ভারী বর্ষণে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পানির চাপে ধসে গেছে উপজেলার অনেক এলাকার রাস্তা এবং বিভিন্ন জায়গায় কালভার্টের সংযোগ সড়ক ধসে বিচ্ছিন্ন হয়ে গেছে উপজেলার সাথে বিভিন্ন ইউনিয়নের যোগাযোগ। পানিবন্দি হয়ে মানেবতর জীবন যাপন করছে ৬ শতাধিক বাড়ির বাসিন্দা।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, ভারী বর্ষণে তলিয়ে গেছে ১৭৬ হেক্টর ধান ও শাকসবজির খেত। ভেসে গেছে প্রায় ১০ হেক্টর পুকুরের মাছ। শনিবার রাত থেকে ভারী বর্ষণের কারণে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় অন্ধকারে রয়েছে গ্রামগুলো।

এদিকে শনিবার সন্ধ্যায় আকস্মিক ঝড়ে কিশোরগঞ্জ সদর ও চাঁদখানা ইউনিয়নের ৩৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রোকসানা বেগম জানান, ‘হঠাৎ ঝড়ে বেশকিছু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অতি বর্ষণে ভেঙ্গে পড়া রাস্তা ঘাট পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের বলা হয়েছে।’

আজ দুপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেছেন নীলফামারীর জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রোকসানা বেগম, এসিল্যান্ড মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত ও চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.