Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নুসরাত হ’ত্যা মামলায় দুই চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ
আইন-আদালত জাতীয়

নুসরাত হ’ত্যা মামলায় দুই চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ

By Shamim RezaJuly 30, 2019Updated:July 30, 20192 Mins Read

নুসরাত হ’ত্যা মামলায় দুই চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ

Advertisement

জুমবাংলা ডেস্ক : মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নি’পীড়নের পর আগুনে পু’ড়িয়ে হ’ত্যায় দায়ের করা মামলায় দুই চিকিৎসক আদালতে সাক্ষ্য প্রদান করেছেন।

সোমবার ফেনীর নারী ও শিশু নি’র্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে উপস্থিত হয়ে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরমান বিন আব্দুল্লাহ ও ফেনীর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু তাহের সাক্ষ্য প্রদান করেন।

জেলা জজ আদালতের সরকারী কৌঁসুলি পিপি হাফেজ আহাম্মদ বলেন, নুসরাত হত্যা মামলায় মঙ্গলবারের ধার্য তারিখে বিচারক, ডাক্তারসহ ৮ জনের সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও দুই জনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ মামলার আরো ৮ জনের সাক্ষ্য প্রদানে দিন ধার্য করেছেন আদালত।

তিনি আরো বলেন, আলোচিত এ হত্যা মামলায় ৯২ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত বাদীসহ ৬৩ জনের সাক্ষগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।

আদালত সূত্র জানায়, আদালতে সাক্ষ্য দিতে গিয়ে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আরমান বিন আব্দুল্লাহ বলেন, ‘গত ৬ এপ্রিল সকালে পুলিশ সদস্যসহ কয়েকজন ব্যক্তি একটি অগ্নিদগ্ধ একটি মেয়ে নিয়ে আসেন। তার অবস্থা খুব খারাপ ছিল। দেহের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছিল। তার নাম নুসরাত জাহান রাফি পরে জানতে পারি। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী সদর হাসপাতালে পাঠিয়ে দিই।’

২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের বলেন, গত ৬ এপ্রিল নুসরাত জাহান রাফিকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তার শরীরের সত্তর থেকে আশি ভাগ পুড়ে গিয়েছিল। এ হাসপাতালে তার চিকিৎসা করার সুযোগ না থাকায় তাকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে নিয়ে যাবার পরামর্শ দিই। তার স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করায়।’

মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী পিবিআইয়ের ওসি মো. শাহ আলম বলেন, সাক্ষ্যগ্রহণ চলাকালে আদালতে নুসরাত হত্যা মামলার চার্জশিটভুক্ত ১৬ আসামি উপস্থিত ছিলেন। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আসামি পক্ষের কৌঁসুলিরা তাদের জেরা করেন।

চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নি’পীড়ের দায়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ এপ্রিল ওই মাদ্রাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা যান নুসরাত জাহান রাফি।

এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১৬ জনের সর্বোচ্চ শাস্তি দাবি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

July 1, 2026
Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

July 1, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026

Latest News

তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

পুলিশ

গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ

Thana

নিরপেক্ষতার মানদণ্ডে প্রশ্নের মুখে খিলক্ষেতের কমিউনিটি পুলিশিং কমিটি

সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এইচএসসি ও সমমান পরীক্ষা

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

A-chalan

আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

তথ্যমন্ত্রী

সিন্দুক পাহারা দেয়ার চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী

Court

অধস্তন আদালতে কালো কোট ও গাউন বাধ্যতামূলক নয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa