
ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম গোলের মতে, নেইমার শর্তযোগে ধারে ছেড়ে দেওয়ার কথা ভাবছে পিএসজি। ধারের চুক্তি শেষ হলে নেইমারকে ওই ক্লাব কিনতে হবে সেই শর্তও থাকছে। বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে ভেড়ায় পিএসজি। তাকে দিতে হয় বড় অঙ্কের বেতনও। তার মতো দামি ফুটবলারকে বেঞ্চে বসিয়ে রেখে বেতন দেওয়ার মানে হয়না। পিএসজি’র তাই এই নতুন চিন্তা।
তবে নেইমারের জন্য চাওয়া দাম থেকে সরবে না পিএসজি। তাকে ধারের চুক্তি শেষে দলে নিতে হলে দিতে হবে ২২০ মিলিয়ন ইউরো। নেইমারকে দলে নিতে বেশি আগ্রহ প্রকাশ করেছে বার্সেলোনা। মৌসুমের প্রথম লিগ ম্যাচে হেরেছে তারা। মেসি ইনজুরিতে। তার বয়স বেড়ে চলেছে। ইনজুরির সঙ্গে লড়েই খেলতে হবে আর্জেন্টিনা ফরোয়ার্ডকে। ইনজুরিতে সুয়ারেজও। ডেম্বেলেও ঘন ঘন ইনজুরিতে পড়েন। নেইমারকে পেতে তাই জোর চেষ্টা চালায় বার্সা। কিন্তু বার্সার কাছে আবার নেইমারকে বেচতে চায় না পিএসজি।
রিয়াল মাদ্রিদও নেইমারের ব্যাপারে আগ্রহ দেখিয়ে যাচ্ছে। তারা এখনও নেইমারের খোঁজ খবর রাখছে। লা লিগার শিরোপা জিততে উঠে পড়ে লেগেছে তারা। সিনিয়র-জুনিয়র মিলিয়ে বেশ কিছু ফুটবলার কিনেছে লস ব্লাঙ্কোসরা। নেইমার দলে আসলে রিয়ালের দল আরও ভারসাম্য পাবে। ওদিকে সিরি আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাস চোখ রাখছিল নেইমারে। ধারের শর্ত পেলে তারাও নেইমারে নতুন করে আগ্রহ দেখাতে পারে। লিগ শিরোপার পাশাপাশি তাদের চোখ চ্যাম্পিয়নস ট্রফিতে। তবে যে শর্তই হোক নেইমারের ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে পিএসজির। দলবদলের হাট ভাঙার সময় ঘনিয়ে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


