Advertisement
স্পোর্টস ডেস্ক : দল বদলের বাজারে নেইমারকে ‘বিগ ফিশ’ই বলা যায়। কয়েক মৌসুম ধরেই ইউরোপিয়ান ফুটবলের দল বদলের সবচেয়ে বড় হেড লাইনগুলোর জন্ম দিয়েছেন ব্রাজিলিয়ান এই সেনসেশন।

সেই ২০১৭ সালে বার্সেলোনা থেকে যোগ দিয়েছিলেন পিএসজিতে। ওই এক ট্রান্সফারেই বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারে পরিণত হয়েছিলেন নেইমার। কিন্তু প্যারিসে বেশি দিন মন টিকল না তার। পরের বছরই শোনা গেল পিএসজি ছাড়তে চান নেইমার।

গেল মৌসুমে নেইমারের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে কম কালি খরচ করেনি স্প্যানিশ গণমাধ্যমগুলো। রাশিয়া বিশ্বকাপের আগমুহূর্তে তো কোন কোন গণমাধ্যম নিশ্চিত করে বলে দিয়েছিল রিয়ালের যোগ দিচ্ছেন নেইমার। পাকা কথা হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিকতা বাকি।

বিশ্বকাপের পর সেই গুঞ্জন আর বেশি বাড়েনি। এর মধ্যে আবার ইনজুরিতে পড়েন নেইমার। মৌসুমের মাঝ পথে ছিটকে পড়েন মাঠ থেকে। কিন্তু দল বদলের গুঞ্জন থেকেই গেল। দলের সবচেয়ে বড় তারকাকে রাখতে চেষ্টার কমতি করেনি পিএসজি। নেইমারকে তুষ্ট করতে সবই করেছে তারা।

কিন্তু নেইমারের যে মন উঠে গেছে প্যারিস থেকে। বার্সেলোনায় ফিরতে ব্যাকুল তার মন। একটা সময় পিএসজিও বুঝে গেছে অনিচ্ছুক নেইমারকে ধরে রাখতে পারবে না তারা। বার্সেলোনাও আবার নেইমারকে ফিরে পেতে মাঠে নেমে পড়ে।

এদিকে রিয়ালও বসে নেই। দলের বড় তারকার অভাব পূরণ করতে নেইমারকে চাই তাদেরও। ক্রিস্তিয়ানো রোনালদোর বিদায়ের পর গেল মৌসুম বেশ বাজেই কেটেছে মাদ্রিদের জায়ান্টদের। ফলে তাদেরও চাই কার্যকরী তারকা খেলোয়াড়।

অবস্থা এমন দাঁড়িয়েছে, নেইমারকে নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ রীতিমতো কাড়াকাড়ি শুরু করে দিয়েছে।

নেইমারকে সান্তিয়াগো বার্নাব্যুতে নিতে মাঠে নেমে পড়েছেন ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিানো পেরেজ। বসে নেই বার্সেলোনাও। তারাও আলোচনা চালিয়ে যাচ্ছে পিএসজির সঙ্গে।

এদিকে বার্সেলোনার কাছে নেইমারকে বেচতে আগ্রহী নয় পিএসজি। আবার নেইমারের আগ্রহ রিয়ালের চেয়ে বার্সায় বেশি।

এমন অবস্থায় সাবেক সতীর্থকে ন্যু ক্যাম্পে ফেরাতে মাঠে নেমেছেন বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি। অন্তত এমটাই জানিয়েছে স্পেনের ক্রীড়া দৈনিক ‘মার্কা’।

মেসির সাথে নেইমারের বন্ধুত্ব বেশ পুরনো। নেইমারের সুসম্পর্ক রয়েছে লুইস সুয়ারেজের সাথেও। একসময় এই ত্রয়ী মিলেই বার্সার ভয়ঙ্কর আক্রমণ ভাগ তৈরি করেছিলেন।

মার্কার খবর অনুযায়ী, মেসি নাকি নেইমারকে পরামর্শ দিয়েছেন বার্সায় যোগ দিতে। পাশাপাশি বলেছেন চুক্তি নিয়ে যেন দর কষাকষি না করেন তিনি।

স্পেনের দল বদলের উইন্ডো বন্ধ হতে আরো কয়েক দিন বাকি। এদিকে রিয়ালও আছে তক্কে তক্কে। এখন দেখার বিষয়, নেইমারকে ন্যু ক্যাম্পে ফেরাতে কতটুকু সফল হন মেসি? নাকি, মাঝখান থেকে তাকে বার্নাব্যুতে ভাগিয়ে নিয়ে যায় রিয়াল?

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.