Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মেসিকে ছাড়াই শেষ ষোলোতে বার্সা
খেলাধুলা ফুটবল

মেসিকে ছাড়াই শেষ ষোলোতে বার্সা

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 25, 2020Updated:November 25, 20202 Mins Read

মেসিকে ছাড়াই শেষ ষোলোতে বার্সা

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসিকে ছাড়াই চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা। অপর দিকে জুভেন্টাস শেষ মুহূর্তের গোলে ফেরেঙ্কভারোসকে হারিয়েছে ২-১ গোলে।

লিওনেল মেসি না থাকায় ম্যাচের প্রথমার্ধে তার অভাবটা টের পাওয়া যাচ্ছিল। বল দখলে এগিয়ে থাকলেও ভালো সুযোগ তৈরি করতে পারছিল না কাতালানরা। দ্বিতীয়ার্ধে আসে কাঙ্ক্ষিত সেই সুযোগ। ৫২ মিনিটে মার্টিন ব্র্যাথওয়েটের বাড়ানো বলে লক্ষ্যভেদ করেছেন সার্জিনো ডেস্ট। অবশ্য এই গোল করে ইতিহাসও গড়েছেন তিনি। বার্সেলোনার হয়ে যুক্তরাষ্ট্রের কেউ গোল করেছে প্রথমবার। এক মিনিট বাদে ব্যবধান বাড়িয়েছেন ব্র্যাথওয়েট।

তৃতীয় গোলটিও আসে ব্র্যাথওয়েটের সৌজন্যে। ৭০ মিনিটে তাকে ফাউল করার সুবাদে পেনাল্টি পায় বার্সা। স্পট কিক থেকে বার্সার জয় সুনিশ্চিত করতে কোনও ভুল করেননি ব্র্যাথওয়েট।

Advertisement

বদলি হয়ে ডায়নামো কিয়েভের আরও সর্বনাশ করেছেন আন্তোয়ান গ্রিয়েজমান। শেষ দিকে যোগ করা সময়ে গোল করে স্কোর লাইন করেছেন ৪-০।

এই জয়ে টানা ১৭বারের মতো শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সা। একইভাবে শেষ ষোলো নিশ্চিত করেছে তাদের ‘জি’ গ্রুপ সঙ্গী জুভেন্টাসও। ফেরেঙ্কভারোসকে হারিয়েছে ২-১ গোলে।

অবশ্য ১৯ মিনিটে জুভেন্টাসকেই চমকে দিয়েছিল হাঙ্গেরিয়ান এই ক্লাব। উজুনির গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল। ৩৫ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর বাম পায়ের দুর্দান্ত শটে সমতা ফেরায় জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হওয়ায় ড্রই সম্ভাব্য ফল মনে হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে যোগ করা সময়ে হেড করে জয় সূচক গোলটি করেছেন মোরাতা।

এই জয়ের পর ‘জি’ গ্রুপে ৪ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৯। সমান ম্যাচে বার্সার সংগ্রহ ১২।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa