
শুধু মেসি একা নন, নেইমারকে বার্সেলোনায় ফেরাতে উন্মুখ ছিলেন লুইস সুয়ারেজও। তিনজনের সম্মিলিত ফ্রন্টলাইন ‘এমএসএন’ ছিল একসময়ের সবচেয়ে বিধ্বংসী আক্রমণভাগ। ২০১৫ সালে এই ত্রয়ীর অসামান্য পারফরম্যান্সের জোরেই জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে বার্লিনে ইউরোপসেরার উৎসব করেছিল বার্সেলোনা।
গত গ্রীষ্মে নেইমারকে ফেরানোর জন্য বার্সেলোনা আদা-জল খেয়ে মাঠে নেমেছিল। ব্যক্তিগতভাবে চেষ্টার কোনো কমতি রাখেননি লিওনেল মেসিও। অন্যদিকে পিএসজি ছাড়তে মরিয়া নেইমার তো পারলে নিজের পকেটের টাকা খরচ করে হলেও ফিরতেন। কিন্তু কারও প্রচেষ্টাই কাজে লাগেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



