Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা নেইমারের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছে, অপেক্ষায় পেদ্রো
খেলাধুলা ফুটবল

নেইমারের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছে, অপেক্ষায় পেদ্রো

By Shamim RezaMay 23, 2026, 4:05 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

৩৪ বছর বয়সে এসেও নেইমার জুনিয়রকে ঘিরে নাটকের শেষ নেই! শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই মহাতারকা। তাঁর শারীরিক কন্ডিশন নিয়ে তীব্র সংশয় থাকা সত্ত্বেও হেড কোচ কার্লো আনচেলত্তি এবং তাঁর স্টাফরা নেইমারের অভিজ্ঞতা ও নেতৃত্বের ওপরই ভরসা রেখেছেন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বেঁধেছে বড় জট।

Naymar

সান্তোসের হয়ে খেলার সময় কাফের ইনজুরিতে পড়া নেইমারের বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা, যা নিয়ে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) এবং সান্তোস ক্লাবের মধ্যে রীতিমতো দ্বিমত তৈরি হয়েছে।

ইএসপিএন ব্রাজিলের পেদ্রো ইভো আলমেইদার দেয়া তথ্যমতে, নেইমারের ডান পায়ের কাফে ‘এডেমা’ বা তরল জমে ফুলে যাওয়ার সমস্যা ধরা পড়েছে। এই চোটের ভয়াবহতা নিয়ে সিবিএফ এবং সান্তোস সম্পূর্ণ ভিন্ন দুটি কোণ থেকে দেখছে। ব্রাজিল জাতীয় দলের মেডিকেল টিমের ধারণা, আগামী ৩১ মে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে নেইমার কোনোভাবেই ফিট হতে পারবেন না। অন্যদিকে, সান্তোস কর্তৃপক্ষের দাবি, ২৬ মে কোপা সুদামেরিকানার ম্যাচেই মাঠে নামার জন্য প্রস্তুত হয়ে যাবেন তিনি!

আপাতত সিবিএফ এই তারকাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার কথা ভাবছে না, কারণ আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে তারা আশাবাদী। তবে, ইনজুরির আসল অবস্থা জানতে আগামী ২৭ মে’র চূড়ান্ত মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছে দুই পক্ষই।

যদি প্রথম ম্যাচের আগে নেইমার পুরোপুরি ফিট হতে ব্যর্থ হন, তবে কোচ আনচেলত্তি তাঁকে স্কোয়াড থেকে কেটে বাদ দিতেও দ্বিধা করবেন না। কারণ, আনচেলত্তি আগেই জানিয়ে দিয়েছেন,নেইমার বা অন্য কোনো খেলোয়াড়ই দলে কোনো বিশেষ সুবিধা পাবেন না।

সুযোগের অপেক্ষায় ‘টিস্যু পেপার’ জোয়াও পেদ্রো!

নেইমারের এই চোটের কারণে কপাল খুলতে পারে ২৪ বছর বয়সী তারকা ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর। ইউরোপিয়ান ফুটবলে দুর্দান্ত মৌসুম কাটানোর পরও পেদ্রোকে চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেওয়ায় ক্ষোদ কার্লো আনচেলত্তিও দুঃখ প্রকাশ করে বলেছিলেন, জোয়াও পেদ্রোর জন্য আমার খারাপ লাগছে। ইউরোপে ও যেভাবে খেলেছে, তাতে ওর এই তালিকায় থাকাটা প্রাপ্য ছিল।

আক্রমণাত্মক মিডফিল্ডার, উইঙ্গার কিংবা স্ট্রাইকার, সব পজিশনেই সমান পারদর্শী পেদ্রোকে ব্যাক-আপ হিসেবে তৈরি রাখা হচ্ছে। যদি নেইমারের ইনজুরি গুরুতর রূপ নেয় এবং তিনি বিশ্বকাপ থেকে ছিটকে যান, তবে পেদ্রোই হতে যাচ্ছেন সেলেসাওদের আক্রমণের নতুন অস্ত্র।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

২৭ মে মেডিকেল রিপোর্টের ওপরই এখন নির্ভর করছে নেইমারের বিশ্বকাপ ভাগ্য, নাকি এটি হতে যাচ্ছে তাঁর শেষ বিশ্বকাপের ট্র্যাজিক সমাপ্তি!

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
নেইমারের বিশ্বকাপ
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিশ্বকাপের থিম সং

বিশ্বকাপের থিম সং নিয়ে তোপের মুখে ফিফা, ক্ষুব্ধ ফুটবল ভক্তরা

May 23, 2026, 3:32 PM Asia/Dhaka
মোহাম্মদ আশরাফুল

তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল

May 23, 2026, 11:50 AM Asia/Dhaka
সরাসরি চুক্তি

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

May 23, 2026, 8:17 AM Asia/Dhaka
Latest News
বিশ্বকাপের থিম সং

বিশ্বকাপের থিম সং নিয়ে তোপের মুখে ফিফা, ক্ষুব্ধ ফুটবল ভক্তরা

মোহাম্মদ আশরাফুল

তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল

সরাসরি চুক্তি

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

থমাস

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০-এর মধ্যে আনতে চান থমাস ডুলি

গার্দিওলা

পেপ গার্দিওলাকে সম্মান জানিয়ে ইতিহাদে নতুন নাম, ‘দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড’

সিরিজ

আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

থমাস ডুলি

বাংলাদেশের নতুন কোচ হলেন থমাস ডুলি

প্রধান কোচ

যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক এবার বাংলাদেশের নতুন প্রধান কোচ

পতাকা

নওগাঁয় আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp