বার্তা

Advertisement
সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ৬টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বার্তা দেন জামায়াত আমির।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘‘প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচনোত্তর পরিবেশে আপনারা সবাই কেমন আছেন? দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই-বোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে। ন্যায় ও সত্যের ওপর ইনশাআল্লাহ আমরা অটল থাকব।’’

বিএনপির আরও ৭ নেতা বহিষ্কার

তিনি বলেন, ‘‘কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’’

তিনি আরও বলেন, ‘‘সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ান। মনে রাখবেন, এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এই দাবি পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।’’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.