Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি’র অস্তিত্ব থাকবে না : তথ্যমন্ত্রী
জাতীয় রাজনীতি

নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি’র অস্তিত্ব থাকবে না : তথ্যমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 14, 2019Updated:November 14, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: বিদেশ থেকে সব সিদ্ধান্ত গ্রহণ ও সম্প্রতি বিএনপি’র কয়েকজন সিনিয়র নেতার দল ত্যাগের বিষয়টি তুলে ধরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি’র অস্তিত্ব থাকবে না।

নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি’র অস্তিত্ব থাকবে না : তথ্যমন্ত্রী
ফাইল ছবি
Advertisement

আজ জাতীয় প্রেসক্লাবের একটি মিলনায়তনে আয়োজিত উস্তাদ আলাউদ্দিন খাঁর স্মরণসভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।

নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি’র কঠোর সমালোচনা করে দলটির রাজনীতিকে জনকল্যাণ বিরোধী উল্লেখ করে তিনি বলেন, অদূর ভবিষ্যতে দলটি আরো সঙ্কুচিত হয়ে পড়বে।

ড.হাছান আরো বলেন, ‘বিএনপি’র নেতৃবৃন্দ, এমনকি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও দলের অভ্যন্তরীণ বিষয়ে নিজের মত প্রকাশের অধিকার নেই।’

সুর স¤্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে উস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই স্মরণ সভার সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল হোসেন মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি’র সব সিদ্ধান্তই বিদেশ থেকে আসে।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান আরো বলেন, ‘এ জন্য বিএনপি’র অনেক সিনিয়র নেতা দল ত্যাগ করছেন। বিএনপি’র এই বাস্তব বিবর্জিত রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত। তারা সাধারণ মানুষের উপর যে হামলার রাজনীতি করে আসছে তা থেকেও তাদের ফিরে আসাতে হবে।’

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে না। তারা তাদের নিজ স্বার্থে রাজনীতি করে।

বিএনপি নেতাদের দল ত্যাগের ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ আরো বলেন, ‘এখন বিএনপি’র অনেক নেতা আত্মতুষ্টি পেতে পারেন। কিন্তু বাস্তবতা হচ্ছে দলটির সিনিয়র নেতৃবৃন্দের দলত্যাগের তালিকা আরো দীর্ঘ হতে যাচ্ছে। অদূর ভবিষ্যতে বিএনপি তাদের প্রকৃত অবস্থা বুঝতে পারবে।’

তিনি বলেন, ‘বিদেশ থেকেই বিএনপি’র সব অভ্যন্তরীণ সিদ্ধান্ত নেয়া হয়, তাই দলের সিনিয়র নেতারা কোন সিদ্ধান্ত নিতে পারেন না। আর এ জন্যই দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি’র অনেক নেতৃবৃন্দ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে যোগাযোগ করেছে। কিন্তু এখন আর কাউকেই আওয়ালী লীগে নেয়া সম্ভব নয়।’

হাছান বলেন, আওয়ামী লীগ সব সময়ই শক্তিশালী বিরোধী দল চায়। ‘গণতন্ত্রকে শক্তিশালী করতে একটি শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। আমরা বিএনপিসহ সব বিরোধী রাজনৈতিক দলকেই শক্তিশালী হিসেবে ও গণমানুষের পক্ষে কাজ করতে দেখতে চাই।’

সঙ্গীত জগতে উস্তাদ আলাউদ্দিন খাঁ’র অবদানের কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, তিনি তার সৃজনশীলতা ও গানের জন্য সংস্কৃতি অঙ্গণে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

যুবকদের প্রতি খেলাধূলা ও সংস্কৃতিক কর্মকা-ে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে হাছান বলেন, দেশকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করার জন্য ক্রীড়া ও সংস্কৃতির কোন বিকল্প নেই।’

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ঢাকা দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন ও কাজী মোর্শেদ কামাল, প্রচার সম্পাদক আকতার হোসেন, সাবেক অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ও বঙ্গবন্ধু সংস্কৃতিক জোট (বিএসজে)’র সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা। সূত্র:বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa