Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি জনসমর্থন হারিয়েছে : কাদের
জাতীয় বিভাগীয় সংবাদ রাজনীতি

নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি জনসমর্থন হারিয়েছে : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 8, 20192 Mins Read
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতিবাচক রাজনীতি করতে করতে আজকে জনসমর্থন হারিয়ে ফেলেছে।

আজ রোববার বরিশাল শহরের বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের ডাকে জনগণ সাড়া দেয় না। আন্দোলনে মরা গাঙে জোয়ার আর আসে না।নেতিবাচক রাজনীতি করতে করতে আজকে তারা জনসমর্থন হারিয়ে ফেলেছে।

তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। এখন তারা শুধু নালিশ করে বেড়ায়, তাদের অপর নাম নালিশ দল।

দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সুন্দর ছবি, ব্যানার-ফ্যাস্টুন দিয়ে নেতা হওয়া যাবে না। নেতা হতে হলে মানুষের হৃদয় জয় করতে হবে, নেতা হতে হলে মানুষকে ভালবাসতে হবে, সৎ হতে হবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এডভোকেট গোলাম আব্বাছ চৌধুরী দুলালের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বক্তব্য রাখেন।

এছাড়াও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, উপদপ্তর সম্পাদক ব্যারেস্টার বিপ্লব বড়–য়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন ও গোলাম রাব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।

আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই, দেশের ষোল কোটি জনতা দু বেলা তিন বেলা পেট পুড়ে ভাত খেতে পারছে।

আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ আসার আগে দীর্ঘ ২১ বছর বরিশালের মানুষ অবহেলিত ছিল। ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বরিশালের উন্নয়ন শুরু হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে শক্তিশালী করুন।

বাহাউদ্দিন নাসিম বলেন, আমাদেরকে স্বাধীনতা বিরোধীদের রুখতে হলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। কোন ষড়যন্ত্রই শেখ হাসিনাকে রুখতে পারবে না।

তিনি বলেন, আজ বরিশাল মুক্ত দিবস। যে কারণে আজকের বরিশাল মহানগর-এর ত্রি-বার্ষিক সম্মেলন ঐতিহাসিক সম্মেলন। সূত্র:বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

জুন 19, 2026
নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জুন 19, 2026
জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

জুন 19, 2026
Latest News
হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

টুকু

যুবসমাজকে দুর্বল করতে মাদক প্রবেশ করানো হচ্ছে: টুকু

মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

মুজিবুর

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই: মুজিবুর রহমান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa