Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘নেত্রীকে কষ্ট দিয়ে ছাত্রলীগ করতে চাই না’
ক্যাম্পাস জাতীয় বিভাগীয় সংবাদ

‘নেত্রীকে কষ্ট দিয়ে ছাত্রলীগ করতে চাই না’

By Sazzad Hossainসেপ্টেম্বর 12, 20192 Mins Read

‘নেত্রীকে কষ্ট দিয়ে ছাত্রলীগ করতে চাই না’

Advertisement

ঢাবি প্রতিনিধি: নেত্রীকে (আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কষ্ট দিয়ে ছাত্রলীগ করতে চাই না বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ডাকসু ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গোলাম রাব্বানী বলেন, ছাত্রলীগ হচ্ছে, আপার (শেখ হাসিনা) আমানত। তিনি যেভাবে বলবেন আমরা সেভাবে করব। আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে প্রত্যেকটি অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট জবাব আমাদের কাছে রয়েছে। তারপরও আমরা স্বীকার করি, আমাদের কার্যক্রমগুলো আরও ভালো করার কথা ছিল। সেই চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজগুলো করতে চাই।

ছাত্রলীগের শীর্ষ এই নেতা বলেন, আমরা সবকিছু শুধরে কাজ করতে চাই। যেন কেউ ছাত্রলীগের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলতে না পারে।

গোলাম রাব্বানী বলেন, প্রত্যেকটি অভিযোগের বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে। আমরা সেগুলো দিতে প্রস্তুত। তারপরও যেহেতু নেত্রী আমাদের ওপর অসন্তুষ্ট হয়েছে তাই কোনো ব্যাখ্যা নয়। আমাদের পথচলায় আরও সতর্ক হওয়া উচিৎ।

তিনি বলেন, আমরা উপরে আল্লাহ নিচে জননেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছি। আমরা আপার মনে কষ্ট দিয়ে ছাত্রলীগ গড়ে তুলতে চাই না। নেত্রীকে কষ্ট দিয়ে আমরা কেউ ছাত্রলীগ করতে চাই না। নেত্রীর জন্য পুরো বাংলাদেশ ছাত্রলীগ পরিবার ডেডিকেটেড। এজন্য যে ভুলত্রুটি হয়েছে সে জায়গা থেকে আমরা বলব, অতীতের ভুল শুধরে আরও ভালোভাবে পথ চলতে যেন নেত্রী যে প্রত্যাশা নিয়ে আমাদের আমানত দিয়েছেন সে আমানত আমরা রক্ষা করতে পারি।

স্বেচ্ছায় কোনো নৈতিক স্খলনজনিত কাজ করেননি দাবি করে রাব্বানী বলেন, স্বেচ্ছায় সজ্ঞানে এমন কোনো কিছু করি নাই যেটা নৈতিক স্খলনজনিত কোনো অপরাধ অথবা ছাত্রলীগের আদর্শিক জায়গা থেকে ভিন্ন। তাদের বিরুদ্ধে উঠা অভিযোগগুলো উদ্দ্যেশ্য প্রণোদিত, অতিরঞ্জিত বলেও দাবি করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাম্প্রতিক কর্মকাণ্ডে গত শনিবার ক্ষোভ প্রকাশ করেছিলেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুজনের গনণভবনে প্রবেশের পাসও বাতিলের খবর বের হয়। এদিকে আগামী শনিবার (১৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় শোভন-রাব্বানীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে একটি সূত্র।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026

Latest News

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa