Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ‘নেত্রী যখন এমন কথা বলেন, তখন লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায়’
রাজনীতি

‘নেত্রী যখন এমন কথা বলেন, তখন লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায়’

By Saiful IslamDecember 18, 20192 Mins Read

‘নেত্রী যখন এমন কথা বলেন, তখন লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায়’

Advertisement
জুমবাংলা ডেস্ক : শুধু সুসময় নয়, অতীতে দুঃসময়েও আমরা মাঠে ছিলাম, ভবিষ্যতের দুঃসময়েও মাঠে থাকব- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ১৪ দল আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, আজ আমাদের শুধু সুসময় নয়, দুঃসময়েও মাঠ থাকার অঙ্গীকার করতে হবে। এ সময় পুরো হলভর্তি আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা দুঃসময়ে লড়াইয়ের মাঠ থেকে পালিয়ে না যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

‘বঙ্গবন্ধুর লাশ ধানমণ্ডি ৩২ নম্বরে পড়ে থাকল, এত নেতা কোথায় ছিল? কেউ কোনো পদক্ষেপ নিল না’ মঙ্গলবার আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের উদ্ধৃতি তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, নেত্রী যখন এমন কথা বলেন, তখন লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায়। জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর জন্য জীবন দিয়ে সেই লজ্জা কিছুটা হলেও মুছে দিয়েছেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি-জামায়াত নিস্তেজ হলেও নিঃশেষ হয়ে যায়নি। চক্রান্ত হচ্ছে। সরকার যত সফল হচ্ছে, ষড়যন্ত্র তত গভীর হচ্ছে। ওদের টার্গেট একজন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

তিনি বলেন, পঁচাত্তরেও বঙ্গবন্ধু যত বেশি সফল হচ্ছিলেন, ষড়যন্ত্র তত গভীর হওয়ার প্রেক্ষিতে আমরা জাতির পিতাকে হারিয়েছিলাম। তাই এখন সবার সতর্ক থাকতে হবে। তাদের চক্রান্ত সফল হতে দেয়া হবে না। দেশ ও জাতির স্বার্থে শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সব ক্ষেত্রে অগ্রগতি সাধিত হয়েছে। বাংলাদেশ এখন আলোকিত।

সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, দেশে বিস্ময়কর অগ্রগতি হয়েছে। সার্বিক সূচকে বাংলাদেশ পাকিস্তান থেকে এগিয়ে। জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জিয়াউর রহমান দেশে রাজনীতির বিষবৃক্ষ রেখে গেছেন।

জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ষড়যন্ত্রের বিরুদ্ধে সদা সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য রাখেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসীত বরণ রায়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। সূত্র : যুগান্তর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

June 25, 2026
Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

June 24, 2026
Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

June 24, 2026

Latest News

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa