
শুক্রবার (১৩ নভেম্বর) ম্যাচের পর বাফুফের সহসভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এ ঘোষণা দেন।
তিনি বলেন, আমরা সবাই খুশি। আমাদের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন এবং ফেডারেশনের পক্ষ থেকে বোনাস হিসেবে খেলোয়াড়দের জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি। যে টাকা তারা আগামী মাসে পেয়ে যাবেন।
আগামী মঙ্গলবার সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে টাইগারদের মুখোমুখি হবে নেপাল। ওই ম্যাচেও বাংলাদেশ দল ভালো খেলবে বলে আশা প্রকাশ করে দর্শকদের মাঠে এসে সমর্থন জানানোর আহ্বান জানান কাজী নাবিল।
এদিকে ম্যাচটি স্বাগতিকদের জন্য ছিল প্রতিশোধের। নাবীব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিলের গোলে জয় পায় বাংলাদেশ। এ জয়ে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত সিরিজে এগিয়ে গেল লাল-সবুজরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



