স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশনস লিগের ফাইনালে ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্টটির গত আসরে ফাইনালে উঠে ফ্রান্সের বিপক্ষে হেরে খালি হাতে বাড়ি ফিরতে হয় তাদের। এবার আর একই ভুল করেনি স্প্যানিশরা।

স্পেন

Advertisement

শ্বাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি দুই দলের কেউই। এতে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও গোলের দেখা পায়নি স্পেন-ক্রোয়েশিয়া। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এখানেও নাটকীয়তা।

প্রথম পাঁচটি করে শট শেষে ৪-৪ সমতায়! এরপর টাইব্রেকারের একাদশতম শট ফিরিয়ে স্পেনকে আবার এগিয়ে রাখেন গোলরক্ষক উনাই সিমন। এর আগে চতুর্থ শটও ঠেকিয়েছিলেন তিনি। তবে পঞ্চম শটে আইমেরিক লাপের্তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। এবার আর সেই ভুল করেননি দানি কারাবাহাল, নিখুঁত শটে লক্ষ্যভেদ করে স্পেনকে শিরোপা এনে দেন উয়েফা নেশনস লিগের তৃতীয় আসরের শিরোপা।

ম্যাচ জুড়ে বল দখলের লড়াই থেকে শুরু করে গোল মুখে আক্রমণেও এগিয়ে ছিল স্পেন। তবে ২১টি শট নিয়ে স্পেনের শট লক্ষ্যে ছিল মাত্র দুটি, বিপরীতে ১২টি শট নিয়ে পাঁচটিই লক্ষ্যে রাখে ক্রোয়েশিয়া। বল দখলের লড়াইয়ে স্পেন এগিয়ে ছিল ৫৫ শতাংশ।

দেশের হয়ে শিরোপা জয় হলো না লুকা মদ্রিচের। ক্লাব ফুটবলে সম্ভাব্য সব কিছু জিতলেও জাতীয় দলকে কিছুই এনে দিতে পারেননি ৩৭ বছর বয়সী এই মিডফিল্ডার। রাশিয়া বিশ্বকাপ ফাইনালের পর নেশনস লিগের ফাইনালেও ধাক্কা খেলেন তিনি।

এদিকে ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ, ইউরো ও নেশনস লিগ জয়ের কীর্তি গড়ল স্পেন। ২০১৮-১৯ মৌসুম থেকে নেশনস লিগ চালু করে ইউরোপের সর্বোচ্চ ফুটবল সংস্থা উয়েফা। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। পরের আসরে শিরোপা ঘরে নেয় ফ্রান্স।

টিভিতে আজকের (১৯ জুন ২০২৩) খেলা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google