Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নোয়াখালীতে একসঙ্গে চার সন্তান প্রসব করলেন গৃহবধূ
জাতীয় বিভাগীয় সংবাদ

নোয়াখালীতে একসঙ্গে চার সন্তান প্রসব করলেন গৃহবধূ

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 9, 2020Updated:ফেব্রুয়ারি 9, 20202 Mins Read

নোয়াখালীতে একসঙ্গে চার সন্তান প্রসব করলেন গৃহবধূ

Advertisement

জুমবাংলা ডেস্ক : নোয়াখালী জেলা শহর মাইজদীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ নাছরিন আক্তার বৃষ্টি (২৬)। শনিবার সন্ধ্যায় শহরের গুডহিল কমপ্লেপ হাসপাতালে তিনি এ চার সন্তানের জন্ম দেন।

এ ঘটনায় তার স্বামীর পরিবার ও স্বজনের মধ্যে আনন্দের বন্যা বইছে। তবে নবজাতকগুলো অপরিপক্ব (সময়ের আগে জন্ম) এবং ওজনে কম হওয়ায় শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন হাসপাতালের শিশু চিকিৎসক কর্ণজিৎ মজুমদার।

প্রসূতির ভগ্নিপতি ইউছুফ সুমন ও বড় ভাই মো. আজাদ জানান, নোয়াখালী পৌরসভার উজ্জ্বলপুর এলাকার কাতারপ্রবাসী মো. মোহন ও বৃষ্টির সংসারে পাঁচ বছর বয়সী কন্যা মুন রয়েছে।

শনিবার দুপুরে বৃষ্টির প্রসবব্যথা উঠলে তাকে দ্রুত জেলা শহরের গুডহিল কমপ্লেপে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে হাসপাতালের ১০ তলার অপারেশন কক্ষে ডা. লুৎফুন নাহারের তত্ত্বাবধানে চিকিৎসক ও সেবিকারা নরমাল ডেলিভারির মাধ্যমে চারটি সন্তান প্রসব করান।

ইউছুফ সুমন জানান, প্রথমে বৃষ্টি একটি কন্যাসন্তান প্রসব করেন। এরপর আরও তিন ছেলেসন্তান প্রসব করেন তিনি। প্রসবের পরপরই নবজাতকদের হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

কর্ণজিৎ মজুমদার জানান, এই চার নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম হওয়ায় তাদের শারীরিক সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে শ্বাসকষ্টে ভুগছে তারা। তাদের প্রত্যেকের ওজন এক কেজি ২৫০ গ্রাম থেকে দেড় কেজির মধ্যে হওয়ায় স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা শিশু হাসপাতালে নেওয়ার জন্য স্বজনদের পরামর্শ দেওয়া হয়েছে।

এরই মধ্যে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে জানিয়ে নাছরিন আক্তার বলেন, তিনি এবং তার স্বামী চার সন্তান পেয়ে বেজায় খুশি। আল্লাহ যেন সন্তানদের সুস্থ রাখেন এবং তারা যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে তার জন্য সবার দোয়া চেয়েছে এ দম্পতি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জুন 21, 2026
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জুন 21, 2026
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

জুন 21, 2026

Latest News

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa