Advertisement

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজনের প্রাণহানি হয়েছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার পরকোটের মুন্সিরাস্তা নামক স্থানে চাটখিল-রামগঞ্জ সড়কে জননী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, বুধবার সকালে নোয়াখালীর চৌমুহনী থেকে জননী সার্ভিসের যাত্রীবাহী একটি বাস লক্ষ্মীপুরের রামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। পথে চাটখিল বাজার পার হয়ে এসে মুন্সির রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে তিনজন যাত্রী নিহত এবং অনেকে আহত হয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.