lon

Advertisement

জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর কোম্পানিগঞ্জে স্পিরিট পান করে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসুরহাট বাজারের পান বাজার সংলগ্ন রফিক হোমিও হলের স্পিরিট পান করে পাঁচজনের মৃত্যু হয়।

মৃতরা হলেন- উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের বাঁশ বেপারি বাড়ির নূর নবী মানিক (৫০), একই এলাকার ক্ষিরত মহাজন বাড়ির রবি লাল রায় (৫৫), মোহাম্মদনগর গ্রামের মহিন উদ্দিন (৪০), চর কাঁকড়া ইউয়িনের টেকের বাজার এলাকার আদুল খালেক (৫৮) ও সিরাজপুর ইউনিয়নের মতলব মিয়ার বাড়ি সংলগ্ন মো. সবুজ (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ জানার আগেই নিহত তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। তবে আরও ২ জনের দাফন এখনও সম্পন্ন হয়নি। পরে পুলিশ খবর পেয়ে রবি লাল রায়’র মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আরও একজনের মরদেহ উদ্ধারের চেষ্টা করছে।

এ ঘটনায় পুলিশ স্পিরিট বিক্রেতার ছেলে প্রিয়মকে আটক করেছে। তবে স্পিরিট বিক্রেতা ডা. জায়েদ ঘটনা আঁচ করতে পেরে আগেই গা ঢাকা দিয়েছেন।

এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান পাঁচজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, স্পিরিট পানে পাঁচজনের মৃত্যুর খবর শুনে মৃতদের বাড়ি পরিদর্শন করি। ঘটনাস্থল পরিদর্শনকালে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও একজনের মরদেহ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। এর আগে তিনজনের দাফন সম্পন্ন করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.