জুমবাংলা ডেস্ক : ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচির উদ্বোধন করা হচ্ছেচুয়াডাঙ্গার ফিলিং স্টেশনগুলোয় মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে ‘নো হেলমেট, নো ফুয়েল’ লেখা ব্যানার টানিয়ে দিয়েছে জেলা পুলিশ। হেলমেট পরে মোটরসাইকেল চালানোর বিষয়ে সচেতন করতেই এ উদ্যোগ নিয়েছে পুলিশ।

fuel

Advertisement
পুলিশের পক্ষ থেকে হেলমেট বিহীন বাইকারদের জ্বালানি সরবরাহ না করতে বলা হয়েছে।

মঙ্গলবার পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করে বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মোটরসাইকেল চালক ও আরোহী সামান্য দুর্ঘটনায় পড়লেই বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। এর অন্যতম কারণ হেলমেট ব্যবহার না করা। তাই দুর্ঘটনা ও ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে এমন কৌশল অবলম্বন করা হয়েছে। সেইসঙ্গে জনসাধারণকে সচেতন করতেও এ উদ্যোগ কাজে লাগবে। যেসব ফিলিং স্টেশন ‘নো হেলমেট, নো ফুয়েল’ নিয়ম মেনে চলবে না তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google