
লিটন পেয়েছেন ৩৭ হাজার ৪৫৯ ভোট। তার ভোটের ধারে কাছেও নাই আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের অ্যাডভোকেট মুনসুর আহমেদ। তিনি পেয়েছেন মাত্র ১ হাজার ৭৫৭ ভোট।
বিজয়ী মাহফুজল আলম উপজেলার আন্ধারমানিক ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি।
সোমবার রাত ৮টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা লিটনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ২ লাখ ১৮ হাজার ৬১৬ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৫ হাজার ৭৫৭ জন। প্রদত্ত ভোটের ৯০ ভাগের বেশি ভোট পড়েছে ঘোড়া প্রতীকে। বিজয়ী মাহফুজ আলম (ঘোড়া) পেয়েছেন ৩৭ হাজার ৪৫৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হানিফ মিয়া (লাঙল) পেয়েছেন ৩ হাজার ৪০ ভোট, বিএনপির ওয়াহিদ হারুন (ধানের শীষ) ২ হাজার ১৪৩ ভোট এবং আওয়ামী লীগের অ্যাডভোকেট মুনসুর আহমেদ (নৌকা) ১ হাজার ৭৫৭ ভোট পেয়েছেন।
নৌকার প্রার্থী অ্যাডভোকেট মুনসুর অভিযোগ করেছেন, স্থানীয় সংসদ সদস্য (এমপি) স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ নৌকা প্রতীকের বিরুদ্ধে বহিষ্কৃত মাহফুজকে স্বতন্ত্র প্রার্থী করেছেন। এমপির নির্দেশে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকার বিরুদ্ধে গিয়ে ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করেছেন বলে তিনি কম ভোট পেয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুুরুল আলম বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো ধরনের সংঘর্ষ বা মারামারির ঘটনা ঘটেনি। সার্বিক বিবেচনায় নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



